নানমুখি ঘটনায় রাজশাহী আজ চরমভাবে উত্তপ্ত হয়ে পড়েছে।ঘটনার সূত্রপাত সামান্য একটা ঘটনা নিয়ে।ছাত্রলীগের দু’জন কর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ঢুকতে গেলে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা তাদের নির্মম ভাবে মারধর করে।ফলশ্রুতিতে হলগুলোতে চরম উত্তেজনা বিরাজ করছিল।কিন্তু কেউ ভাবতে পারেনি সামান্য এই ঘটনায় হত্যা,রগ কাটা,জবাই এর মত নিঃসংশ ঘটনা ঘটতে পারে।
ঘটনার কারণঃরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভয়াবহ ঘটনার ২ দিন আগে জামায়েত ইসলামীর একটি বড় সম্মেলন হয়।যে সম্মেলনে দলের সব নীতি নির্ধারকেরা উপস্থিত ছিল।সেদিন রাজশাহীর বাহির থেকে অনেক সন্দেহজনক লোকের আগমন ঘটে রাজশাহীতে।তারা সম্মেলন শেষে রাজশাহীতেই থেকে যায়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপার্শের গ্রামগুলো শিবিরের ঘাটি হিসাবে পরিচিত।সেখানে যত মেস আছে সবগুলো মেস শিবিরের দ্বারা পরিচালিত হয়ে থাকে।এইসব মেস এলাকাবাসির কাছে খুবই ভয়াবহ বলে পরিচিত।যারা রাজশাহীর স্থায়ী বাসিন্দা তারা এ সর্ম্পকে অবহিত।সেদিন রাতের বেলা শিবিরের স্বশত্র ক্যডারারা দা,চাকু,রাইফেল,বোমা প্রভৃতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পিছন দিক দিয়ে হলে হামলা চালায়।তাদের হামলার নানা কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হোচ্ছে
(১)শিবির নেতা নোমানী হত্যার প্রতিশোধ নেয়া।
(২)দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে যুদ্ধপরাধীদের বিচারের পথ বন্ধ করা।
(৩)দেশের শিক্ষাঙ্গনে রগকাটা,জবাই করা রাজনীতি চালু করার মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা।
(৪)পঙ্চম সংশোধনী বাতিল হওয়াতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগূলো নিষিদ্ধ হয়ে যাবে।তারা তা চায়না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


