জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ছাত্রী নিপীড়নের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে শিক্ষার্থীরা উপাচার্যের সাথে দেখা করলেও তিনি মুখ খুলতে রাজি হননি।
সোমবার নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে শিক্ষার্থীদের কুশপুত্তলিকাসহ একটি বিক্ষোভ মিছিল সকাল ১১ টায় সমাজ বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে তারা উপাচাযের্র সাথে সাক্ষাত করে কোন উত্তর না পাওয়ায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে করে। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সানোয়ার হোসেনকে নির্দোষ হিসেবে প্রমানিত করতে না পারায় সিন্ডিকেট তার শাস্তি বিধানে তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু এই কমিটি কবে সিদ্ধান্ত জানাবেন তা এখনও আমাদের জানানো হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন উপযুক্ত শিক্ষকের নিরপেক্ষ বিচারের স্বার্থে সাময়িক অব্যাহতি না দিয়ে ছুটি মন্জুর করেছে যা চাকুরিবিধির ১০ এর ক ধারার স্পষ্ট পরিপন্থি। সমাবেশ শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে।
উল্লেখ্য, গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী ওই বিভাগের সভাপতি সানোয়ার হোসেন এর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তোলে।এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপাচার্যের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি চুড়ান্ত তদন্ত কমিটি গঠন করে।যার তদন্ত র্কাযক্রম চলছে।
হায়রে বিশ্ব বিদ্যালয় আর তো ভালো লাগে না এসব।মুক্তি চাই। মুক্তি সবাই আমরা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।