somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বেরুতে হবে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা: অপূর্ব পন্ডিত (১৪ ফেব্রুয়ারি , ২০১৩) : গণজাগরণ মঞ্চ। শাহবাগের এই আন্দোলন এখন আর শাহবাগে নেই। পুরো দেশের প্রায় প্রতিটি জেলা ও শহরে ঐক্যবদ্ধ এই আন্দোলন চলছে। যুদ্ধপরাধীদের বয়কট এবং ফাঁসির দাবিতে উজ্জীবিত এ আন্দোলন। রাজনৈতিক লেবাসকে এ আন্দোলন বয়কট করেছে। দেশের প্রচলিত ধারার রাজনৈতিক নেতৃত্বে অনেকেই আজ হতবিহ্বল। অনেক বরেণ্য বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃত্বেও বলতে শুনেছি, এরকম আন্দোলন এর আগে দেশে আর হয়নি। তরুণদের এ আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছে, হবে। রাজনৈতিক দখলদারিত্ব, আন্দোলনের ফসল যে যার মতো নিজের ঘরে নেওয়ার কিংবা, মতানৈক্য তৈরির চেষ্টা তো হবেই- তবু ৩ মিনিটের নীরব কোটি মানুষ প্রমাণ করেছে হিংসা, অপশক্তির ও সন্ত্রাসের রাজনীতির বাইরেও কিছু কথা আছে।
এই গণজাগরণের ফলে এক ধরনের রাজনৈতিক টানাপড়েন, মধ্যস্থতার সিদ্ধান্ত থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। সরকারি নীতি-নির্ধারকরা অনেকেই আন্তর্জাতিক চাপ এবং মিডিয়ার আক্রমণে দিকহারা ছিলেন তারাও অনেকটাই হাঁপ ছেড়ে বেঁচেছেন মনে হচ্ছে। বিএনপি প্রথমে বলতে চেয়েছে এটা আওয়ামী জয়বাংলার আন্দোলন। এখন যদিও কিছু কিছু শর্ত উল্লেখ করছেন। তাদের কেউ কেউ এই আন্দোলনকে গণআন্দোলন বলতে বাধ্য হয়েছেন। রাজাকারের সঙ্গে০ জোট ভাঙার ব্যাপারে যদিও এখনো কিছু বলেনি তারা। গণজাগরণ মঞ্চ থেকে বলা হয়েছে আমরা একাত্তরের যুদ্ধপরাধীদের ফাঁসি চাই। ’৭৫-এর পটপরিবর্তনের পর থেকে রাজনীতির নামে দেশে যা চলে আসছে, তা রাজনীতির কোনো সংজ্ঞায় পড়ে না। চলছে শুধু ক্ষমতার হাত বদলের খেলা। সামরিক শাসন, গণতন্ত্রের পোশাকে শাসকশ্রেণীর দুর্বত্ত, লুটেরা, দখলদার, দুর্নীতিবাজদের দখলে রয়েছে রাজনীতি, দেশ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নামে রাজনীতি করেও অনেকেই যুদ্ধপরাধীদের অপশক্তিকে শক্তিশালী করেছে।
পারিবারিক দ্বন্দ্ব, হিংসা-বিদ্বেষ আর ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে দেশের সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করা হয়েছে। মুক্তিযুদ্ধের সবগুলো অর্জনকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদকে কেটে বাংলাদেশি বানানো হয়েছে। মডারেট মুসলিম কান্ট্রি বানানোর চেষ্টায় অসাম্প্রদায়িক বাংলাদেশকে দুর্নীতিতে শীর্ষে উঠানোর অপচেষ্টাও হয়েছে। সব মিলিয়ে ’৭১-এর রাজাকার, আলবদররা হয়েছে দিনদিন শক্তিশালী। গত ৪২ বছরে তাদের বিচার করার মতো অবস্থা তো দূরের কথা, তাদের পৃষ্ঠপোষকতাই করা হয়েছে। কিন্তু দেশের সাধারণ মানুষ, নতুন প্রজন্ম কিন্তু এই অপরাজনীতিকে মেনে নেয়নি। তাই আজ নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হয়েছে। এই দেশ আমার, এদেশে রাজাকারের কোনো ঠাঁই নেই- গণজাগরণ মঞ্চের জাদুর কাঠির মূলমন্ত্রটিই সেখানে। দেশের মানুষ রাজাকারের ফাঁসি চায়। কোনো আপসের স্থান সেখানে নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×