ফুলবাবুসমগ্র...
২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামের কুমারী মেয়ে ফুলবানু প্রথমবার পোয়াতী হইবার পর সালিশ বসিল। সকলে উৎসুক হইয়া জিজ্ঞাসিল, ইহা ঘটিল কীসে? কে করিল ফুলবানুর এমনতর সর্বনাশ? বিচারে ফুলবানু দোষ স্বীকার করিয়া এ যাত্রা বাঁচিয়া গেল। ভবিষ্যতে এমন ঘটিবে না- মর্মে মুচলেকাও দিল। পরের বার ব্যাপারখানা আর আশ্চর্যের রহিল না। মোড়ল-মাতবরের বেজায় রাগের বহিঃপ্রকাশ দেখিয়া কাদিঁয়া মরিল ফুলবানু। নিজের অমার্জনীয় অপরাধের মার্জনা প্রার্থনা করিয়া নাকে খত দিল। সমাজের সম্মুখে শেষবার নতজানু হইয়া সমাজচ্যুত হইবার আশংকা হইতে মুক্তি মিলিল। কিন্তু হায়, বিধি-বাম! কয়েক মাস না গড়াইতেই আবার উৎপাত। ফুলবানুর পেট ফের ভারী মিলিল। এইবার তো নড়িয়া বসিল সমাজপতিগণ। এইবার আর রক্ষে নেই ফুলবানুর। ব্যাপারখানা সত্যিই ভয়ংকর। কাঁহাতক সহ্য হয় এই উৎপাত। গ্রাম্য সালিশে মাতবরের প্রচন্ড জেরার তোপে পড়িল সে। তবে এইবার কোন ধানাই-পানাইয়ে গেল না ফুলবানু। নতি স্বীকার করিল এক বাক্যে-
"আমি যে কাউরে 'না' বলিতে পারিনে, মাতবর সাব।"
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীপ্রধানগন ইদানিং ফুলবানু হয়ে গেছে। বেশকম একটাই, ফুলবানু "দিত" লুকিয়ে আর এসকল "ফুলবাবু"গণ রীতিমত প্রজাতন্ত্রের পোষাক খুলে জনসভা করে "দেয়া" শুরু করেছেন।
আহারে, সহজ সরল ফুলবানু "কাউরে না বলিতে" না পারার যন্ত্রনায় আজীবন "দিয়েই" গেল। বিনিময়ে কিছুই পেল না। জনগনের ট্যাক্সের টাকায় চলা বু্দ্ধিমান "ফুলবাবু" গণ এবার "মোড়ল-মাতবর"কেই দিচ্ছেন, কিছু তো মিলবেই বিনিময়ে। দেখার অপেক্ষা কেবল।
(সংগৃহীত)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬

এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন...
...বাকিটুকু পড়ুন
ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন