somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার স্মৃতিজরিত একটা গান বহু খুজেও না পেয়ে :(( :(( :(( সামুর বন্ধুদের কাছ থেকে সাহায্য আশা করছি #:-S 8-| হেল্পান প্লিজ।

১৩ ই জুন, ২০১২ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৩ সাল, আমি একটি (প্রাঃ) বিশ্ববিদ্যালয় এর ১ম বর্ষের কম্পিঊটার সাইন্স এর একজন ছাত্র ছিলাম। মহাখালির আই. এইছ . টি হলে সোহাগ নামের এক ছোটবেলার বন্ধুর সাথে থাকতাম। সোহাগের মুখ থেকেই আইয়ুব বাচ্চুর "বাড়ালে হাত বন্ধু সবাই হয়না " গানটির ২-৩ টি লাইন শুনেই আমার ভালো লেগেছিল । পরে আমি বন্ধুদের সাথে শুক্রাবাদ চলে যাই। তখন ১৯ কুড়ি নামের একটা ম্যাগজিন বেরোত, তাতে আমার একটি লিখা ছাপা হয়েছিল সেই সময় যাতে আমি আমার লিখার শিরোনাম হিসাবে আইয়ুব বাচ্চুর এই গানের কথাগুলোকেই ব্যবহার করেছিলাম। আর লিখাটার নিচে আমার বাসার ঠিকানা ও ফোন নম্বর ও দিয়ে দেওয়া হয়েছিল। বেশ ভালো রেস্পন্স পাচ্ছিলাম...অনেকই ফোন করতো, চিঠি ও আসতো অনেক। ২০০৫ এর শেষ দিকে পড়াশুনার জন্য আমি মালয়েশিয়ায় চলে যাই। এর মাঝে ও ১৯ কুড়ির ২-১ জন বন্ধুর সাথে আমার যোগাযোগ হতো। ২০০৯ এ পড়াশুনার পাঠ চুকিয়ে আমি আবার দেশে চলে আসি। এর মাঝে সেই ১৯ কুড়ি ম্যাগজিনটির ও প্রকাশ বন্ধ হয়ে গেছে।

মজার ব্যাপার হলো ২০১১ সালে কোন এক ঈদের সময় মানিকগঞ্জ থেকে শ্রাবন নামের একটি আমায় ফোন করে আমার লিখাটির কথা বল্লো, আরও জানতে চাইলো আমি এখন কি করি, আমার কতগুলো ফ্রেন্ড আছে ইত্যাদি, ইত্যাদি। আমি জিজ্ঞেস করেছিলাম এতোদিন পরে আমার লিখাটি সে কোথায় পড়েছে ? পরে সে বল্লো, তার এক কাজিন এর পুরোনো বই এর মাঝে এই ম্যাগজিন টা পেয়েছে এবং সেখান থেকে ফোন নম্বর নিয়ে আমায় ফোন করেছে।

অবাক করা ব্যাপার হলো যে গানটির জন্য আমি অনেক গুলো ভালো বন্ধু পেলাম, এখনো অনাকাংখিত ফোন পাই, সেই গানটি অনলাইনে অনেক ঘেঁটেও কোথাও পাইনি, পুরো গানটি এখনো আমি শুনতে পাইনি। ঝখন আমার বন্ধুর মুখ থেকে গানটি শুনেছিলাম তখন সিডি ক্যাসেট ছিলো না, আর তখন সেই ক্যাসেট টির নাম জানতে পারিনি বলে সেটা আমার আজও সংগ্রহ করা হয়নি।

গানের কলিগুলোঃ (যেমন শুনেছিলাম)

"বাড়ালে হাত বন্ধু সবাই হয়না, দুটি মনের গভীরতা ও থাকতে হয়"
প্রিয় থেকে হয় যদি কেউ প্রিয়তম দুটি মনের বন্ধুত্ব তখনি হয়।
বিচিত্র এই জীবন ধারা, বিচিত্র মানুষেরই মন...

বিঃ দ্রঃ কাছের অনেক বন্ধুদের কাছ থেকে সাহায্য না পেয়ে সামুর বন্ধুদের কাছ থেকে সাহায্য আশা করছি। আশা করছি অন্তত বাচ্চুর সেই এলবামের নামটি জানতে পারবো। আর কেউ গানের লিঙ্কটা দিলে অনেক, অনেক খুশি হবো। সবাই ভালো থেকো বন্ধুরা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১২ সকাল ১০:১৯
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×