somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দলান্ধ অসুস্থ মানসিকতায় ভরে যাচ্ছে দেশটা

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশটা দলান্ধ অসুস্থ মানসিকতায় ভরে যাচ্ছে। এখন মুসলিমরা যারা বিএনপি বা আওয়ামীলীগ করে, তাদের পরিচয় তারা আগে বিএনপি বা আওয়ামীলীগার, তারপরে যদি কোন জায়গা ফাকা থাকে, তবে মুসলিম।

একজন ছাত্রলীগ করলে কি সে মুসলিম আইডেন্টিটিটা ভুলে যায়? দলই বড় হয়ে যায় মুসলিম আইডেন্টিটির চেয়ে? একজন মুসলিমের কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে মহানবী(সাঃ) এর প্রতি আবেগ-শ্রদ্ধা আগে হওয়ার কথা - যদি সে সত্যিই নিজেকে মুসলিম বলে দাবী করে। অথচ মহানবী(সাঃ) কে কটুক্তিকারীদের বিচার চেয়ে যে আন্দোলন, সরকারী দলের শত বাধা বিপত্তি আর রক্তচক্ষু উপেক্ষা করে যে আন্দোলন, সেই আন্দোলনে শরীক মুসলিমদের ফেরত যাবার পথে কেমন করে একজন মুসলিম তার মুসলিম সত্ত্বা বিসর্জন দিয়ে শুধুমাত্র দলীয় অন্ধ আনুগত্যের প্রদর্শন স্বরুপ বাস থেকে নামিয়ে নির্দয়ভাবে আঘাত করে ক্ষতবিক্ষত করে?

এটাই কি মুসলিমদের চরিত্র? এই শিক্ষাই কি সে পেয়েছে তার পরিবার/সমাজ থেকে?


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষতে ধন্যবাদ এইরকম হীন মানসিকতাকে প্রশ্রয় না দেবার জন্য। তবে এর শাস্তি হিসেবে শুধুই বহিস্কার করাটা কেমন জানি গরু মেরে জুতা দানের মত লাগছে। আর এর সাথে শুধু একজন জড়িত ছিল না। যারা যারা জড়িত ছিল, সকলের শাস্তি কাম্য।

=========================

খবরঃ
দাঁড়ি-টুপিধারীদের ওপর চড়াও ছাত্রলীগ নেতা অবশেষে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন

জাবি: হেফাজতে ইসলামের ডাকে লংমার্চ শেষে শনিবার রাতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন ধর্মপ্রাণ মানুষ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে বাস থামিয়ে দাঁড়ি-টুপিধারীদের খুঁজে খুঁজে বেধড়ক মারধর করতে থাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।

দেশের নানা প্রান্ত থেকে আসা ক্লান্ত-শ্রান্ত লংমার্চকারীদের আর্ত চিত্কারে এ সময় ওই এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। এ ঘটনা দেখে দাঁড়ি-টুপিধারীদের রক্ষায় ছুটে যান বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নূরুল হক। এ সময় তার ওপরও হামলা করে বসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল।

এ ঘটনার খবর শুনে তাত্ক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের বাড়ি ঘেরাও করে শিক্ষক ও দাঁড়ি-টুপিধারীদের মারধরকারী রাসেলসহ ছাত্রলীগ কর্মীদের শাস্তি দাবি করেন।

পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে ভিসি নিজ ক্ষমতাবলে ছাত্রলীগ সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. এমএ মতিন ও প্রক্টর ড. সোহেল আহমেদের উপস্থিতিতে শিক্ষক সমিতি, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং অন্য শিক্ষক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর রাত পৌনে দুটায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলকে ভিসি নিজ ক্ষমতাবলে সাময়িকভাবে বহিষ্কার করেন।

বৈঠক শেষে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশর ১২(১) ধারা অনুযায়ী রাজীবকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শরীফ উদ্দিন বলেন, ‘ভিসির তাৎক্ষণিক সিদ্ধান্তে আমরা খুশি হলেও তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার বাস্তবায়ন দেখতে চাই।’

======================

সূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×