somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ফুটবল স্মৃতি

১১ ই জুন, ২০১৪ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বিষয় সবাই স্বীকার করবে নিশ্চয়, বড় ইভেন্টে, বিশেষত যেখানে নকআউট পর্ব থাকে, সেখানে বেস্ট টিম চাম্পিয়ন হয়না। আজকে সেই 'বেস্ট টিম' গুলোর কথাই বলব।
আমার দেখা প্রথম কোনও মেগা ফুটবল ইভেন্ট হল ১৯৯৮ ফিফা বিশ্বকাপ। এর আগে ১৯৯৪তে ফুটবল ক্রেজ সেভাবে ঘিরে ধরেনি হয়ত।
১৯৯৮তে চাম্পিয়ন জিদানের ফ্রান্স, রানার আপ ব্রাজিল। কিন্তু যে দলটা মন কেড়েছে, তা হল প্রথমবার খেলতে এসেই বাজিমাত করা ক্রোয়েশিয়া। ক্রোট ডেভর সুকার সেবার গোল্ডেন বুটও পেয়েছিল।
২০০২ তে না চাম্পিয়ন ন্যাড়া রোনাল্ডোর ব্রাজিল, না কানের জার্মান; নিঃসন্দেহে মনমাতানো ফুটবল খেলেছে টার্কি। যে দলটার চাম্পিয়ন হবার কথা ছিল! দুর্ভাগ্যজনক ভাবে রিভালদোর অস্কারজয়ী অভিনয়ের কারণে অন্যায়ভাবে সেমিফাইনাল থেকেই বাদ না পড়লে, এটা বলা যায়, ফাইনালে বালাক বিহীন জার্মান ধরাশায়ী হত নিশ্চিত। ঘটনাবহুল এই বিশ্বকাপেই পিত্তি জ্বালিয়ে দিয়েছিল দক্ষিন কোরিয়া, প্রিয় তিনটা দলকে বিদায় করে।
২০০৪ ইউরোঃ সবচাইতে বাজে একটা আসর। শৈল্পিক ফুটবলের পরাজয় হয়েছিল কুৎসিত ফুটবলের ্কাছে। গ্রিসের ১০জন ডিফেন্ডারের আগলি স্ট্রাটেজি কাজ করেছে সব গুলো খেলায়ই। ফাইনালে শক্তিশালী পর্তুগাল উঠলেও সেরা দল পর্তু নয়, মুগ্ধ করেছিল সেবার চেক রিপাবলিকের খেলা। পাভেল নেদভেদের ভক্ত বনে যেতে বাধ্য হয়েছিলাম।
ফিফা ২০০৬ বিশ্বকাপঃ এই আসলে সত্যি বলতে কি কোনও দলই ঠিক সেভাবে মন ছুয়েঁ যেতে পারেনি। আর্জেন্টিনা, স্পেন শক্তিশালী দল ছিল, জার্মানরা ছিল অপ্রতিরোধ্য;
অথচ ফাইনাল খেলল কিনা ১০টা ভাদাইম্যা+১জন জিদানের ওয়ান ম্যান আর্মি আর নড়বড়ে ইতালি! আর চাম্প ইতালি, যারা কিনা দ্বিতীয় রাউন্ডেই টিম কাহিলের অস্ট্রেলিয়ার কাছে কাহিল হয়ে হারতে হারতে ভাগ্যের জোড়ে জিতে অন্তিম মুহুর্তের পেনাল্টির বদৌলতে!
ইউরো ২০০৮: স্পেন স্পেন স্পেন! আর কিচ্ছু না। জাভি ইনিয়েস্তা ভিয়া স্রেফ কামাল কিয়া।
ফিফা ২০১০: এই আসরটা শুধুই উরুগুয়ে আর ফোরলান ময়! খেলা শুরুর আগে উরুগুয়েকে কেউই হিসাবে নিতে চায়নি। চ্যাম্পিয়ন হতে পারেনি হয়ত, কিন্তু মন ছুঁয়ে যাওয়া ফুটবলের সৌন্দর্য্য উপহার দিয়েছে দর্শকদের।
ইউরো ২০১২: আবারও পুরনো সৈনিক ইনিয়েস্তা ময়। আসরের আর বাকি প্রতিটা দলই শক্তিতে স্পেনের হাঁটুর কাছে ছিলো। ফলাফল আবারও সেরা দলই চ্যাম্পিয়ন।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×