![]()
পৃথিবীর সর্বপ্রথম পারমানবিক শক্তিচালিত এই বিমানবাহী যুদ্ধজাহাজ USS ENTERPRISE-ই ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। তখন এটা ছিল আমেরিকান নেভির সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক ঘৃন্য রাজনীতির গ্যাঁড়াকলে এই লৌহ দানব ধেয়ে আসছিল বাঙ্গালির মুক্তিসংগ্রামের গলা টিপে ধরতে।
এই নিমিটজ ক্লাশ এয়ারক্রাফট ক্যারিয়ার এ যে পরিমান যুদ্ধাস্ত্র থাকে তা দিয়ে পুরো দক্ষিন এশিয়াই পৃথিবীর মানচিত্র থেকে উধাও করে দেয়া যায়। সুতরাং এটা যদি সত্যি সত্যিই বঙ্গোপসাগরে ডিপ্লয় হত, তবে আমাদের ভাগ্যে কি হত বলা যায় না।
ভারত এবং রাশিয়া নিজেদের স্বার্থেই হোক বা রাজনীতির প্যাচেই হোক বা সমরনীতির কুট কৌশলেই হোক, এই দানব কে রুখে দিয়েছিল। আন্দামান-নিকবর দ্বীপ পুঞ্জে অবস্থিত ইন্ডিয়ান এয়ারফোর্স বেস এবং ইন্ডিয়ান নেভির INS VIKRANT যুদ্ধজাহাজ ব্লকেড তৈরি করে আর পরে আসে সোভিয়েত নেভির সাবমেরিন।
আর তারপর, USS ENTERPRISE নেয় অ্যাবাউট টার্ন এবং ‘অল ইঞ্জিনস এহেড ফ্ল্যাঙ্ক’ দিয়ে চলে যায় বঙ্গোপসাগরের সীমানা ছেড়ে।
ফিলিং curse you USS ENTERPRISE

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





