![]()
ইদানিং কিছু dude পোলাপাইন কে দেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম শুনলে নাক সিটকায়। মনে চায় নাকের উপর উষ্টা মেরে বলি, "শালা বাংলায় কথা বলবি না। সারাদিন yo man!! shake it!! oh, fuck বলতে পছন্দ হয়, তাই নিয়েই থাক।" কিন্তু আমি খুব দুর্বল পাবলিক, মুখে কিছু বলতেও পারিনা।
আসলে এই দায়টা আওয়ামী লীগ আর বিএনপি এর ঘাড়ে বর্তায় বেশি। এক পার্টি বেশি চর্বিতচর্বণ করে সুনামের বারটা বাজিয়েছে আর এক পার্টি তাকে খারাপ হিসেবে প্রমান করতে সারাদিন মুখ দিয়ে হাগে। কোথায় ছিল এদের বেশিরভাগ 1971 এর আগে?? বা স্বাধিনতার অব্যবহিত পরে?? যখন দেশের প্রয়োজন ছিল সত, স্বার্থত্যাগী নেতাদের; যখন দেশ ছিল পোড়ামাটি, গনকবরে পচালাশের গন্ধে বাতাস যখন ভারী ছিল, ইজ্জত খোয়ানো মা-বোনদের চোখের পানি যখনও শুকায়নি, কই ছিল এইসব তথাকথিত রাজনীতিবিদ???? তাদের তো তখন খুঁজে পাবার কথা নয়, কারন এত বড় লোভের গাল কি আর পোড়ামাটিতে ভরে?
যেই মানুষ টা দেশকে স্বাধীন করার মত পজিশনে নিয়ে গেলেন, পুর্বপাকিস্তানের মুখ্যমন্ত্রী হবার প্রলোভন হেলায় পায়ে ঠেললেন, পশ্চিম পাকিস্তানের জেলে যার কবর খোঁড়ার খবরও বিন্দুমাত্র বিচলিত করেনি, যিনি যুদ্ধ শেষে মুক্তিপাবার পরে দেশে ফেরার আগেই ভারতে ইন্দিরা গান্ধী কে বললেন বাংলাদেশ থেকে সকল ভারতীয় ট্রুপস সরিয়ে নিতে, দেশে ফিরে স্বাধীন দেশ হিসেবে স্বিকৃতি পাবার আশায় দ্বারে দ্বারে ঘুরলেন, দেশকে পোড়ামাটি থেকে সোনার বাংলায় পরিনত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করলেন -- তাকে নিয়ে মানুষ কিভাবে কটুক্তি করে আমার বুঝে আসে না।
There is no unmixed good in earth. চরম সত্য কথা। বঙ্গবন্ধুও ভুল করেছিলেন। প্রথম ভুলটা হল দেশদ্রোহী রাজাকারদের ক্ষমা করে দেওয়া। প্রত্যেক যুদ্ধ-সংগ্রামের পর বড় ধরনের ক্লিন অপারেশন এর দরকার পড়ে। কিন্তু বঙ্গবন্ধু রক্তপাত ঘটাতে ব্যর্থ হলেন। পারলেন না রেসকোর্স ময়দানকে ফায়ারিং স্কোয়াড রেঞ্জে পরিনত করতে। যার মাসুল দিতে হয়েছিল নিজের প্রান দিয়ে।
ফরাসিবিপ্লব এর পরের অভিজাত লোকদের গিলোটিনে শিরোচ্ছেদ হয়ত আমাদের কাছে এখন নিষ্ঠুর মনে হয়, হয়ত অনেক ভাল লোকেরও প্রানহানী হয়েছিল সেই ঘটনায়, কিন্তু কাজটা ছিল একেবারে সময় উপযোগী। নয়ত বিপ্লবের ফলটা পাওয়া যেত না। যেমন পাওয়া যায় নি আমাদের রাজাকারদের সাধারন ক্ষমা করে দেবার কারনে।
এটা বঙ্গবন্ধুর প্রথম ভুল, আর দ্বিতীয় যেটা সেটা হল বাকশাল গঠন। জানিনা কেন উনি এটা করেছিলেন। কিন্তু ওনার মুখের কিছু কথা শুনুন, "মানুষ দেশ স্বাধীন করে পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি।" "আমাকে চাটার দল ঘিরে ফেলেছে।" পরিস্থিতি অনুধাবন করুন। লোভীরা তার নাগাল পেয়ে গেছিল। চারদিক থেকে তাকে ঘিরে ফেলেছিল, তার উপর ছিল বিদেশি চক্রান্ত।
অনেক কিছু বলে ফেললাম। শুধু এইটুকুই বলব, যারা যুদ্ধ দেখেননি, অনেক পরে জন্মেছেন; এই মুক্ত তথ্যের দুনিয়া থেকে অনেক তথ্য আহরন করুন, বুঝুন, তারপর মন্তব্য করুন কারও সম্পর্কে। স্রোতে গা ভাসিয়ে দিবেননা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান না করতে পারলে এই দেশের উন্নতি সুদুর পরাহত।
বিদেশি রাজনিতিকদের পাশে বঙ্গবন্ধু কে কেমন মানাত একটু গুগলিং করে দেখুন। বিশ্বনেতাদের সারিতে অনায়েশে উনি প্রথম দিকে থাকবেন। আমি পরবর্তিতে অমন স্মার্ট রাজনীতিবিদকে দেখিনি এখন পর্যন্ত।
বি. দ্রঃ আমি কোন বিশেষ রাজনৈতিক দলের সাপোর্টার নই। আমি সর্বান্তকরনে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চাই। ব্যাস। আমার পলিটিকাল ভিউ এটাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





