
আল্পস এবং পুরো ইটালি। সাথে কিছু মেঘ, রাতের অন্ধকার আর কেলির মাথার ঘিলু!!!

ওয়াও ছবি!!! প্রথমবার দেখে আমি কিছুক্ষন তব্দা খেয়ে বসেছিলাম। এত সুন্দর জায়গাও আছে!!! কিন্তু দেখার উপায় নেই যে আমাদের। তিব্বতের নোনাপানির হ্রদ লাঙ্গা কো, সংস্কৃত থেকে বাংলা করলে যার নাম দাঁড়ায়, শয়তানের হ্রদ। খাইছে!!! এত দেখি উপরে ফিটফাট, তল দিয়ে সদরঘাট। না ভাই, আমি ছবি দেখেই সন্তুষ্ট। শয়তান থেকে দূরে থাকাই মঙ্গল। কথায় আছে না, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এই লেকটা ও তাই!!

না না, এটা পাবলো পিকাসোর আঁকা কোন ছবি না। এটা লেক তেঙ্গিস, কাজাখস্তান।

এনাকে বলা হয়, সাহারার চোখ। শত শত মাইল জুড়ে বিস্তৃত।

চাদমামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি। না না, একা হবার দরকার নেই। কেলি আর তার ক্যামেরা তো আছে!!! একাকীত্বের ভয় এর দরকার নাই।

এই সুন্দরী অস্ট্রেলিয়ান।

প্রকৃতিমাতার নিজ হাতে আঁকা বিমুর্ত চিত্র। কাদের রিজ, উওমিং।

শুধু কি সাফা কবির আর সাবিলা নূর সেলফি তুলতে জানে!!! না, কেলি ও তুলছে। স্পেস ওয়াক করার সময় তোলা সেলফি। ক্যাপশন হওয়া উচিত, শ্বাসরুদ্ধকরফি!!!!
এছাড়াঃ



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

