somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এস এম এস এবং আমার আত্মকথন...

০১ লা মার্চ, ২০১১ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনটা হোক রঙ্গিন.........

রাজর্ষি থাকুক অমলিন................

আজ উল্লাসের নেই মানা.....................

ঋষি হয়ে যাক ছাগল ছানা............................

আর করিনা কোন ভয়...........................................

ছাগল ছানার হবে জয়...................................................

................................শুভ জন্মদিন............................

(শ্রুতি' ২০০৮)


একটা সময় ছিল একটা ফোন কল থেকে একটা মেসেজ বেশী খুশি করতো আমাকে। ভাবতাম একটা ফোন করতে টাকা খরচ হয় আর একটা মেসেজ সেতো প্রেরকের নিজ হাতে তৈরী আবেগের প্রকাশ। তাই মোবাইলে জায়গা থাকতোনা বলে মেসেজগুলো মাঝে মাঝে লিখে রাখতাম। আর এখন দু'লাইনের মেসেজ লিখতে ১০ মিনিট লেগে যায়। মেসেজ লিখা থেকে ১০ মিনিট কথা বলা অনেক অনেক সহজ মনে হয়। পুরনো মোবাইলে এখনও প্রায় ৩৫০/৪০০ মেসেজ জমা আছে ইনবক্সে....খুব যখন মন খারাপ হয় তখন ওগুলো পড়ি তবে ভুলেও কখনও প্রাইভেট মেসেজ ফোল্ডারে ঢোকা হয়না..কারন ওখানের মেসেজগুলো যে প্রায় মুখস্থ...পড়তে পড়তে হারিয়ে যাই সেই সব দিনগুলোতে মেতে উঠি আড্ডায়...মাঝে মাঝে হয়তো আপন মনে গেয়ে উঠি কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে.....

মনে মনে....হ্যাঁ বাস্তবে কিছু করার সময়টা যেন অতি দ্রুত ম্যারাথনের উইসান বোল্টের মতো...ফিতা অতিক্রম করে গেল...

অতিক্রম করে গেল নাকি যাত্রা শুরু হলো নতুন দিগন্তে সেটা অবশ্যই ভাববার বিষয়...তবে আজকাল আর এতো ভাবতে ইচ্ছে করেনা....এই তো বেশ ভালো আছি....

বেশ ভালো আছি..সবাইকে বলি....কিন্তু কথাটা যে সবসময় সত্যি তা কিন্তু নয়। মাঝে মাঝে বলার জন্য বলি। কিন্তু অন্ধকার আছে বলেই তো আলোর এতো খোজ.....রোদ্রের প্রখর তাপ যদি না থাকতো তবে কি চাদের হাসি এতো সুন্দর হতো...?..দিনের সূর্যের দিকে তাকাতে পারিনা বলেই তো পূর্ণিমার চাঁদ আমাদের এতো প্রিয়....

প্রিয় সেই মুখগুলো এখন কাছে নেই...তবে মনে তো রয়েছে....সবাই এখন ব্যাস্ত টিফিন ক্যারিয়ারে কিছু খাবার পুরবার জন্য প্রায় সবাই পুরছে কেউ হয়তো আলুভর্তা-সবজি-ডাল.........কেউবা মোরগ-পোলাও.....কেউবা বার্গার...কেউবা খোদ তার মনটাকে।

মনটাকে এভাবেই কেউ হারিয়ে ফেলছে..পথে প্রান্তরে...কিন্তু আমি যে আবার এক সময় সবাইকে খুজে বের করে চমকে দিয়ে প্রশ্ন করতে চাই বন্ধু কি খবর বল...কতদিন হয়নি দেখা...

কিন্তু সেদিন কি সবাই আমাকে চিনতে পারবে.....পারবোকি স্মৃতির ধুলো ঝেড়ে তাদের আবার সেই সময়ে ফিরিয়ে আনতে...

তার উত্তর রয়েছে সময়ের খাতায়.....সময় ছাড়া কে জানে......মনে রবে কিনা রবে আমারে সে আমার নাই মনে নাই......তাই অকারনে গান গাই....মনে রবে কিনা রবে আমারে..............
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১১ রাত ১:১৩
৫১টি মন্তব্য ৫০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×