সংবাদে ছিলাম দীর্ঘ সময়, ৬ বছর। আমার প্রথম চাকরি। আহমদুল কবির তখন সম্পাদক, আর তার ছেলে মিশু ভাই (আলতামাস কবির) নির্বাহী পরিচালক। জীবনে অনেক বস দেখেছি, তবে আহমদুল কবির একদিক থেকে ব্যতিক্রম। তিনি তর্ক পছন্দ করতেন। যে রিপোর্টার তার সঙ্গে তর্ক করতো, তাকে তিনি বেশি পছন্দ করতেন। জনকণ্ঠের তোয়াব ভাই তো পাল্টা কিছু বললেই বলেন, আমার সঙ্গে তর্ক করবে না। আর আহমদুল কবির সাহেব ভাবতেন, ছেলেটা জানে এবং জানে বলেই তর্ক করে।
সাপ্তাহিক বৈঠকগুলোতে তিনি নিয়মিত থাকতেন না। যে দিন থাকতেন সেদিন জানা যেতো তার পুরোনো অনেক কথা। সেদিন, নিউজ নিয়ে কথা হতো কম, গল্প হতো বেশি।
একদিন আমাদের বললেন, -কিভাবে দীর্ঘজীবি হওয়া জানো তো? তিনটি জিনিষ ফলো করবে, দেখবে জীবনে অনেক দিন বাঁচবে।
আমরা একটু উতসুক তরিকা জানতে। জানতে চাইলাম কি সেই জিনিষ।
-সেক্স, সালাদ অ্যান্ড ওয়াইন।
-এই তিনটি জিনিষ অনুরসণ করবে দেখবে অনেক দিন বাঁচবে, আমিও এসব ফলো করি।
আমরা যারা ফাজিল ছিলাম তারা বলতাম, ম্যাসিভ সেক্স, হিউজ ওয়াইন অ্যাণ্ড লটস অব সালাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



