ওফ!মানুষ এতটা অপমানসূচক কথা কিভাবে বলে?যদি কথার পিছনে সত্যতা বা বৈজ্ঞানিক যুক্তি কিংবা তথ্য প্রমাণ থাকতো তাহলেও একটা কথা ছিল।তাও আবার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুর বিরুদ্ধে?ভাগ্যিস কুকুররা মানুষ না,তা না হলে বুঝিয়ে দিত কত ধানে কত চাল!আরে “কুকুরের লেজ বার বছর চুঙার(আই মিন পাইপ) এর ভিতর ঢুকিয়ে রাখলেও সোজা হয়না” এই কথার উদ্ভাবক কে?ঐ ব্যাটা কোন সাধু-সন্ত-বিজ্ঞানী যে কুকুরের লেজ বার বছর পাইপের ভিতর ঢুকিয়ে বসে ছিল?আর কুকুরটাই বা কোন ভদ্র-শিস্ট যে বার বছর লেজ পাইপের ঢুকিয়ে ঘুমিয়েছে?ধরলাম এক্সপেরিমেন্টটা কোন একজন করেছে,কিন্তু এমনও তো হতে পারে যে এক্সপেরিমেন্টটা ঠিকভাবে করা হয়নি।আর এটা যদি সত্য হতো তাহলে ইংলিশ ট্রান্সলেশান ও থাকতো,যেমন আছে Every dog has its own day অর্থাৎ প্রত্যেকের জীবনে একটি সফলতম অধ্যায় থাকে।জাপানে এক কুকুরের তার মালিকের প্রতি বিশ্বস্ততার জন্য সম্মান দেখিয়ে তার জন্য স্ট্যাচু নির্মান করা হয়েছে আর আমরা অপবাদমূলক প্রবচনের জন্ম দিয়েছি!এই ক্ষোভ কিছুটা প্রশমিত হতো যদি পরীক্ষায় গরুর সাথে কুকুর রচনাও আসতো।কিন্তু না কুকুররা কেবল বইয়ের পাতাতে থাকে ,পরীক্ষার প্রশ্নে নয়।তাই আইনপ্রনেতাদের নিকট আবেদন যাতে এই ধরনের প্রবচন জনমুখে বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নেয়া হোক।অন্যথায় কুকুর বসন্তের জন্ম নিলে তার দায়ভার তাঁরা এড়াতে পারবেন না।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।