somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিটস্ট্রোক থেকে বাঁচতে করণীয়

২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ইত্তেফাকে হিটস্ট্রোক নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেখা পড়লাম, সেটার তথ্যগুলো গুছিয়ে লিখছি। প্লাস এনকার্টার বিশ্বকোষের কিছু তথ্য যুক্ত করলাম।

প্রচন্ড গরমে হিটস্ট্রোকের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন হিটস্ট্রোকে রোগীর সংখ্যা প্রতিদিন দ্বিগুন হারে বাড়ছে।

যেধরণের সমস্যা হয়:
প্রচন্ড গরমে শরীরের ঘামের সাথে শরীরের লবণ-পানি বেরিয়ে যায়। এজন্য ডিহাইড্রেশন (Dehydration) বা পানিশূণ্যতা দেখা দেয়।
এজন্য রক্তের চাপ কমে যায়,
প্রস্রাব কমে যায়,
শরীর দুর্বল ও ক্লান্ত হয়
এবং অনেকে জ্ঞান হারিয়ে ফেলে।

প্রচন্ড গরমে সবচেয়ে যে গুরুতর রোগটি তা হল হিটস্ট্রোক
- হিটস্ট্রোকে শরীরের তাপমাত্রা ১০৪-১০৫ ডিগ্রী পর্যন্ত হয়
- অনেকের ঘাম বন্ধ হয়ে চামড়া শুষ্ক হয়ে যায়
- শরীরে অতিরিক্ত তাপ থাকে ও খিচুনি হয়ে জ্ঞান হারিয়ে ফেলে
- এর ফলে কিডনি, বেইন, হার্ট ও লাংস অকেজো হয়ে যাবার সম্ভাবনা থাকে

করণীয়:
BSMMU-এর মেডিসিন বিভাগের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন-
- প্রচন্ড রোদে চলাচল যত কম করা যায় তত ভাল
- রোদে ছাতা ব্যবহার করা যেতে পারে
- ঢিলেঢালা সুতি কাপড় চোপড় পরিধান পরিধান করা উচিৎ এবং টাইট কাপড় এড়িয়ে চলা উচিৎ
- প্রচুর পানি খাওয়া যেতে পারে (লবণ মিশিয়ে খেলে ভাল)
- এবং স্যালাইন খাবার পরামর্শ দেন তিনি।

হিটস্ট্রোকে আক্রান্ত হলে করণীয়
- আক্রান্ত হবার পরপরই ভেজা কাপড় দিয়ে সারা শরীর মুছে দিতে হবে, প্রয়োজনে পানি ঢেলে দেয়া যেতে পারে। তবে বরফ দিয়ে চিকিৎসা না করাই উচিৎ।
- পড়নের কাপড় খুলে দিতে হবে
- সবচেয়ে ভাল হয় নিকটতম হাসপাতালে আক্রান্ত ব্যক্তিকে নিতে পারলে
- বৈদ্যুতিক পাখার নিচে রাখা বা হাত পাখা দিয়ে বাতাস দেয়া উচিৎ
- প্রয়োজনে আইডি স্যালাইন দেয়ার পরামর্শ দেন ডা. আব্দুল্লাহ।

এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শরীরের তাপমাত্রা কমপক্ষে ১০২ ডিগ্রীতে নিয়ে আসতে হবে। ১০২ ডিগ্রীতে নিয়ে আসার পর ধীরে ধীরে তাপমাত্রা স্বাভাবিক হবার কথা। তবে যদি তাপমাত্রা আবার বাড়ে তাহলে উপরের চিকিৎসা পুনরায় করতে হবে।

হিটস্ট্রোক এড়ানোর অন্যতম উপায় হচ্ছে গরমকালে কাজকর্ম স্বাভাবিক রাখা এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার ও লবণ গ্রহণ করা।

তথ্যসূত্র:
১. দৈনিক ইত্তেফাক, "হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা বাড়ছে - বিশেষজ্ঞ পরামর্শ", ১৯ এপ্রিল ২০০৯
২. Heatstroke, এনকার্টা এনসাইক্লোপিডিয়া ২০০৫

অনুলিপি: Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×