somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ হাত ব্রাজিলের পতাকা! (ভিডিও)

১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বৃহৎ পতাকা উত্তোলনের দাবী করে ব্রাজিলের পতাকা উত্তোলন করেছে সিরাজগঞ্জের এনায়েতপুরের সমর্থকরা। ফিফা ওয়াল্ড কাপ কে কেন্দ্র করে এনায়েতপুর কেজির মোড়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ২৫০ হাত লম্বা এই পতাকা উত্তোলন কাজে দেড় শতাধীক সমর্থক নিয়োজিত ছিল।

ঘোড়ার গাড়ি করে, ঢাক-ঢোল পিটিয়ে এই সুবিশাল পতাকা টাঙ্গানোর সময় আয়োজক এনায়েতপুর ব্রাজিলিয়ান সংঘের উপদেষ্টা সাইদুল ইসলাম, সংগঠনের সভাপতি মোশারফ খান, সহ-সভাপতি রফিক মির্জা, সাধারন সম্পাদক আতাব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক নুরজামাল প্রামানিক, যুগ্ন সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক কাইয়ুম মাল, সংগঠন সদস্য জাহিদ হোসেন জহুরুল, মাসুদ খান, রাসেল আহমেদ, মাহমুদুল হাসান সহ দু শতাধীক সদস্য উপস্থিত ছিলেন।

রাতে চলে ৫ শতাধীক সমর্থকদের খাসীর মাংসে ভুরি ভোজের আয়োজন। যা জেলা জুড়ে ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাড়িয়েছে বিশ্বকাপ ফুটবলের আলাদা আমেজের উদ্দিপনা। বর্তমানে দুরদুরান্তের কৌতুহলী অগণীত ভক্ত ব্রাজিলের বিশালতর এই পতাকা দেখতে ছুটে আসছে এনায়েতপুরে।

জানা যায়, আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এ উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরেও গত ২ সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে বিভিন্ন দেশের সমর্থনকারীদের মাঝে উৎসাহ-উদ্দিপনা। তারা সমগ্র এনায়েতপুরের হাট বাজার, বিপনী বিতান, স্কুল, কলেজ ও বাড়িতে-বাড়িতে উড়িয়ে দিয়েছে তাদের পছন্দের দেশের পতাকা। বিশেষ করে রাস্তায় বের হলেই চোখে পড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা।

এর মধ্যে চায়ের দোকান তথা যেকোন আড্ডায় চলছে যার-যার পছন্দনীয় দলের সমর্থকদের পক্ষের আলোচনা ও বিরোধী সমালোচনা। বিশেষ করে ব্রাজিলিয়ান সংঘ নামে এদেশটির সমর্থকদের একটি কমিটি গঠনে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের প্রতিক্ষিত ১০ দিন ধরে লাখ টাকায় তৈরী করা ১ হাজার ২৫০ হাত লম্বা ব্রাজিলের পতাকা মঙ্গলবার দিনভর কেজির মোড়ে হৈই-চৈই ফেলে দিয়েছে।

এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে যাত্রা পথে হাজার-হাজার মানুষের চোখ এখন এই সুবিশাল পতাকার দিকে। আর পতাকার ফাঁকে-ফাঁকে চমকপ্রদ লেখার মধ্যে রয়েছে, “হাসিনা, খালেদা, রওশন এরশাদ আমাদের পক্ষে-আপনি কেন নন। রাজনৈতিক হানাহানী দুরে রেখে আসুন আমরা ক্রীড়ায় মাতি। মাদক কে না বলুন।” যা দেখে অনেকেই হচ্ছেন হতভাগ।

এ ব্যাপারে একুশে ফোরাম সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ন আহবায়ক আকতারুজ্জামান তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সমাজ-সেবক আনিসুর রহমান কমান্ডার জানান, আমরা এতো বড় পতাকা কোথাও দেখিনি। এ পতাকা টাঙ্গিয়ে এলাকায় হৈই-চৈই ফেলেছে আয়োজকরা। তারা পরিচয় দিয়েছেন উদার মানসিকতার।

আর বিশ্বকাপ উন্মদনায় দেশের মধ্যে শীর্ষে থাকার পাশাপাশি এই ক্রীড়া কার্যক্রম মাদক আর রাজনৈতিক হানাহানী মুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বলে দাবী করেছেন এনায়েতপুর থানা ব্রাজিলিয়ান সংঘের উপদেষ্টা রাজনৈতিক রাকিবুল করিম খান পাপ্পু, সাইদুল ইসলাম, সংগঠনের সভাপতি চিত্র শিল্পী মোশারফ হোসেন খান সভাপতি।

সহ-সভাপতি ওরিয়েন্টাল গ্রুপের কর্মকর্তা রফিক মির্জা জানান, আমরা লাখ টাকা ব্যয় নির্ধারন করে ১০ দিন ধরে দেশের বৃহৎ এই পতাকা উত্তোলন করে উচ্ছ্বাসিত। বিশেষ করে উত্তোলনের সময় আর্জেন্টিনা সমর্থকরাও সাথে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞ। বিশ্বকাপ চলাকালীন দিন গুলোতে আরো ব্যতিক্রমী কর্মকান্ড নিয়ে চমক তৈরী করবে এনায়েতপুর ব্রাজিলিয়ান সংঘ।

সুত্র: Click This Link

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×