somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষিদ্ধ, তবুও বাড়ছে যৌনকর্মীর সংখ্যা

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আইনগতভাবে নিষিদ্ধ যৌনবৃত্তি। তবুও বাড়ছে দেহব্যবসা। কাউকে ধরে আনা হচ্ছে জোর করে৷ আবার কেউবা পয়সার অভাবে খাদ্য যোগাতে নামছে আদিম এই পেশায়। বলছি পাকিস্তানের কথা। আইনগতভাবে নিষিদ্ধ হলেও দেশটিতে বেড়ে চলেছে দেহব্যবসা।

কানিজ ফাতিমা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ছোট্ট গ্রামে বেড়ে ওঠে সে। ভাগ্যক্রমে স্কুল শিক্ষাও হয়েছিল তার৷ কিন্তু তারপরই পাকিস্তানের গতানুগতিক ধারায় অল্প বয়সেই বিয়ে হয়ে যায় তার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ফাতিমা জানায়, শুরুতে ভালোই ছিল, কিন্তু একসময় কর্মহীন হয়ে পড়ে আমার স্বামী।



ততদিনে ফাতিমার কোলে দু-দুটি সন্তান। ফলে কাজের সন্ধানে নামতে হলো তাকে। গৃহকর্মী হিসেবে কাজ মিললো একটি পতিতালয়ে। একসময় সেখানকার মানুষের প্ররোচণায় যৌনবৃত্তিতে নাম লেখায় ফাতিমা। জানায়, কাজের সন্ধানে আমি তখন পাগল ছিলাম আর এরচেয়ে ভালো টাকা আর কোন কাজে পাওয়া যাচ্ছিল না।

এখানেই শেষ নয় ফাতিমার গল্প। শুরুতে পরিবারের কাছে গোপন রাখলেও একসময় জানাজানি হয়ে যায় তা। একদিন খেতে দিতে না পারা স্বামী তাকে ডেকে নিয়ে যায় গ্রামে। তারপর গুলি করে ফাতিমাকে। ভাগ্যক্রমে বুকে বুলেট নিয়েই পালাতে সক্ষম হয় সে। এখন তার ঠিকানা লাহোরের এক পতিতালয়ে।

এক জরিপ থেকে জানা গেছে, লাহোরে অন্তত ৩ হাজার যৌনকর্মী রয়েছে যারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে খদ্দেরের খোঁজে। আর চাহিদাও এত বেশি যে মধ্যরাতের আগেই খদ্দের পেয়ে যাচ্ছে তারা। তাদেরকে সহায়তা করছে দুর্নীতিগ্রস্ত কিছু পুলিশ ৷ যৌনকর্মীদের দিয়ে পুলিশের সহায়তায় মানুষকে হয়রানির ঘটনাও লাহোরে বিরল নয়।



পাকিস্তানে নাকি এক শ্রেণীর বাবা, মা, ভাই এমনকি স্বামীরাও এই ব্যবসায় পাঠাচ্ছে মেয়েদেরকে। এমনই এক তরুণী ২০ বছরের নিদা। সে জানায়, ১০ হাজার রুপি ঋণ শোধ করতে প্রথমবার তার মা-ই তাকে দেহ ব্যবসায় নামায়। সে সময় নাকি নিদার বয়স ছিল মাত্র ১৪!

নিদা অবশ্য থাকতে চায় না এই ব্যবসায়। সে জানায়, আমিও স্বপ্ন দেখি সংসার আর সন্তানের৷ কিন্তু সে সুযোগ আর নেই।

সরকার যদি তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেয়, তবে এই ব্যবসা ছেড়ে দিতে রাজি নিদা।

তবে মারিয়া-র অবস্থা ভিন্ন। স্বামী অকর্মণ্যের ঢেঁকি হওয়ায় সন্তানের ভবিষ্যত চিন্তা করে দেহ ব্যবসায় নেমেছিল সে। চলছিল ভালো। কিন্তু পাকিস্তানের বড় হোটেলগুলোতে হামলা বেড়ে যাওয়ায় অনেকটাই দুশ্চিন্তায় মারিয়ার মতো যৌনকর্মীরা।

ফাতিমা জানিয়েছে, যৌনকর্মীদের উপর নির্যাতনও নাকি বাড়ছে দিনে দিনে। বিশেষত খদ্দেরের অদ্ভুত চাহিদা মেটাতে না চাইলে নির্যাতনের শিকার হচ্ছে তারা। অনেকসময় মেরেও ফেলা হচ্ছে। আর যৌনকর্মীর মৃত্যু নিয়ে ভাবতেও নাকি রাজি নয় কেউ।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির অন্তত ১২টি শহরের যৌনকর্মীরা এইচআইভি/এইডস এর ঝুঁকির মুখে রয়েছে। ইউনিসেফ এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা আনুমাণিক ৮৫ হাজার। আর তাই বেড়ে চলা দেহব্যবসার সঙ্গে এইচআইভি/এইডস এর ঝুঁকিও আশঙ্কাজনকহারে বাড়ছে পাকিস্তানে।

তথ্যসূত্রঃ
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×