
বাংলাদেশে প্রস্তাবিত নতুন শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণীর পরিবর্তে ৮ম শ্রেণী পর্যন্ত এবং বাধ্যতামূলক করা হয়েছে। আর মাধ্যমিক শিক্ষা হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত।
বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ ৫টি বিষয়কে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সবার জন্য বাধ্যতামূলক করা হবে। আর প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা ক্যাডার সার্ভিস গঠন করা হবে। তারা পাবেন প্রথম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা।
উচ্চশিক্ষার ক্ষেত্রে পাসকোর্স তুলে দেয়া হবে। থাকবে ৪ বছরের সম্মান কোর্স।
শিক্ষানীতি কমিটির প্রধান অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, তাঁরা চেয়েছেন শিক্ষায় নৈতিকতার গুরুত্ব দিতে আর বৈষম্য দূর করতে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন শিক্ষানীতি বাস্তবায়নে তাঁরা দেরি করবেননা। কিছু আলোচনার পর এবছর থেকেই এই নীতির বাস্তবায়ন শুরু হবে।
অন্যদিকে দেশের শিক্ষাবিদরা নতুন এই শিক্ষানীতিকে স্বাগত জানিয়েছেন।
প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় ৫টি বিষয় বাধ্যতামূলক করা এবং প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা ক্যাডার সার্ভিস গঠনকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে এতে বৈষম্য দূর হবে।
তথ্যসূত্রঃ
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




