
প্রিয়জনের আকস্মিক মৃত্যু মেনে নেয়া খুবই কষ্টের। সে-মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমে আসে। এমনই এক প্রিয়জন ছিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি।
হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা অন্ধ্রপ্রদেশের মানুষ শোকে মুহ্যমান এতটাই যে, এই পর্যন্ত মারা গেছেন ৬৭ জন শোকসন্তপ্ত মানুষ।
ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবর দিয়ে বলছে, অনেকেই ঘটনার আকস্মিকতার ধাক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে মারা গেছেন। পুরো ভারতে তো বটেই, পৃথিবীর ইতিহাসেই এই ধরণের ঘটনা বিরল।
রাজশেখর রেড্ডির ছেলে, তার বাবার গুণগ্রাহীদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন।
কপ্টার দুর্ঘটনার পর টেলিভিশন চ্যানেলগুলো যখন ড. ওয়াইএস রাজশেখর রেড্ডির মৃত্যুর নিশ্চিত খবর প্রকাশ করছিল, তখনই এ ঘটনা সহ্য করতে না পেরে মারা যান অনেকে। আবার কেউবা নিজের জীবনকে উৎসর্গ করেন এই মহান নেতার নামে।
একজন তরুণ বিষ খেয়ে আত্মহত্যা করার আগে লিখে গেছে,‘‘ ওয়াইএস তার জীবন মানুষের জন্য উৎসর্গ করেছেন, আমি তাঁর জন্য আমার জীবন উৎসর্গ করলাম।''
শারীরিকভাবে অসুস্থ এক দম্পতি, এই নেতার মৃত্যুর খবর পেয়ে আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দেন। তারা ড. ওয়াইএস এর চালু করা কল্যাণ তহবিলের মাধ্যমে মাসিক পেনশন পেতেন। যদিও শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা হয়।
অন্ধ্রপ্রদেশের ২৩ জেলার মধ্যে ১৯ জেলায় এ পর্যন্ত এই ধরণের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুধুমাত্র পশ্চিম গোদাবাড়ি জেলাতেই শোকে ৬ জন মারা গেছেন আর আত্মহত্যা করেছেন ৪ জন।
মুখ্যমন্ত্রী ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি একজন জনদরদি নেতা ছিলেন। তিনি খরা আক্রান্ত এই প্রদেশের উন্নয়নে অনেক কাজ করেছেন। গেল পাঁচ বছরে এলাকার জনগণের ভাগ্য উন্নয়নে তাঁর চেষ্টায় বিভিন্ন ধরণের কল্যাণ তহবিল চালু হয়। এছাড়া কংগ্রেস পার্টিকে অন্ধ্রপ্রদেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে রাজশেখর রেড্ডির অবদান অসামান্য।
তথ্যসূত্রঃ
তাঁর ছেলে, ওয়াই এস জগন মোহন রেড্ডি তেলেগু টেলিভিশন চ্যানেলে দেয়া এক বক্তব্যে বলেন, তার বাবা একজন হাসিখুশি মানুষ ছিলেন৷ এখনও তিনি দেখতে চান যে রাজ্যের সব লোক সুখে আছেন৷ তিনি বলেন,‘‘ এই সব আত্মহত্যার ঘটনা বাবাকে আরো কষ্ট দেবে৷'' তিনি সকলকে এই শোকাবহ পরিস্থিতিতে সাহস রাখারঅনুরোধ করেন৷
উল্লেখ্য, বুধবার রাজ্যের গ্রামাঞ্চলে সফরে যাওয়ার সময় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. ওয়াইএস রাজশেখর রেড্ডিকে বহনকারী বেল ৪৩০ হেলিকপ্টার ঘন জঙ্গলে ভেঙে পড়ে৷
দুর্ঘটনার কারণ অবশ্য এখনও জানা যায়নি৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




