
বিশ্বজুড়ে আলোচনা এখন জলবায়ু নিয়ে। পরিবেশ বাঁচাও আন্দোলন চারিদিকে। আর ঘরে বসেই সেই আন্দোলনে খানিকটা শরিক হতে পারেন আপনিও। আপনার অভ্যাসে কিঞ্চিৎ পরিবর্তন অনেকটাই বাঁচাতে পারে পরিবেশ। যেমন ধরুন স্ক্রিনসেভার।
প্রায়শই কম্পিউটারে নানান রংয়ের স্ক্রিনসেভার যোগ করি আমরা। ফলে খানিকটা বিরতিতে কম্পিউটার হয়ে ওঠে জীবন্ত একুয়ারিয়াম কিংবা এফ ওয়ান ট্র্যাক। দেখতেও মন্দ লাগে না তা। কিন্তু আপনার এই অভ্যাস কম্পিউটারে বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়িয়ে দিতে পারে ৫০ শতাংশ। জার্মানির প্রযুক্তি সংস্থাগুলোর সংগঠন বিটকম জানিয়েছে এই তথ্য।
বিটকম-এর মতে, রংচংয়া স্ক্রিনসেভার চালু হলে তা কম্পিউটারের বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়িয়ে দেয়। এই অযথা বিদ্যুৎ খরচ রোধ করতে উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের ডিসপ্লে অপশনে গিয়ে স্ক্রিনসেভার বন্ধ করে দেয়ার পরামর্শও দিয়েছে সংগঠনটি।
শুধু তাই নয়, বিদ্যুৎ বাঁচাতে কিছু অপশন ব্যবহারের পরামর্শ দিয়েছে বিটকম। বিশেষত, উইন্ডোজের পাওয়ার অপশনে গিয়ে কিছু সেটিংস-এ পরিবর্তন এনে একটি নির্দিষ্ট সময় পর কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডবাই বা স্লিপ অপশনে নিয়ে যাওয়া যায়। এর ফলে কম্পিউটার চালু অথচ অব্যবহৃত অবস্থায় থাকলে একটি নির্দিষ্ট সময় পর তা নিজে থেকেই কমিয়ে আনবে বিদ্যুৎ খরচের পরিমাণ।
আর তাই, চলুননা নিজেকে পরিবর্তন করি কিছুটা, আর বিদ্যুৎও বাঁচিয়ে দেই খানিকটা।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




