
ভারতীয় টেলিকম জায়ান্ট ভারতি এবং রিলায়েন্স কমিউনিকেশন্স যৌথভাবে বাংলাদেশে ফাইবার অপটিক কেবেল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরী কমিশনের কাছে দেয়া এই প্রস্তাবে বলা হয়েছে, সেভেন সিষ্টার্স খ্যাত ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে এই ফাইবার অপটিক কেবেলটি স্থাপন করতে চায় তারা।
এই লাইনটি মূলত বঙ্গোপসাগরে অবস্থিত কোম্পানি দু্টির নিজস্ব সাবমেরিন লাইন থেকে সংযোগ নেবে। বাংলাদেশ এখন কেবল মাত্র একটি সাবমেরিন কেবল লাইন, যা এসইএ-এমই-ডাব্লিউ ই-৪ নামে পরিচিত, তার সঙ্গে সংযোজিত। ভারতীয় এই দুই কোম্পানির প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ নতুন এই সুযোগ গ্রহণ করে বিকল্প সাবমেরিন কেবেলের সুবিধা গ্রহণ করতে পারে।
কোম্পানি দুটি প্রস্তাবে বলেছে, তারা পশ্চিম মেহেরপুর থেকে আসাম পর্যন্ত এই ফাইবার অপটিক কেবেল নেটওয়ার্কটি গড়তে চায়। এই নেটওয়ার্কের রুট থাকবে কলকাতা-মেহেরপুর-ঢাকা- জাফলং, অথবা এর বিকল্প রুট কলকাতা- মেহেরপুর- ঢাকা-কুমিল্লা হয়ে আগরতলা পর্যন্ত। ভারতীয় এই দুই টেলিকম জায়ান্ট মিয়ানমারকেও তাদের সঙ্গী করতে চাইছে, যদি মিয়ানমারের জান্তা সরকারের অনুমতি মেলে।
ভারতি এবং রিলায়েন্স বলেছে, তারা বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পুরোপুরি প্রস্তুত। এর ফলে আসাম নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, মনিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এটি বিশাল ভূমিকা রাখবে, যদি বাংলাদেশ ফাইবার অপটিক কেবেলটি স্থাপনে অনুমোদন দেয়। এই রাজ্যগুলোতে এখন টেলিফোনের খরচ অত্যাধিক।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরী কমিশন অবশ্য এখনো ভারতীয় এই প্রস্তাবের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



