অবৈধভাবে বিএসটিআই-এর সিল ব্যবহার করে ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংকস, জলপাই আচার, কাসুন্দিসহ কিছু পণ্য উৎপাদন করছে ‘রাজশাহী ম্যাংগো প্রোডাক্ট’ নামের একটি প্রতিষ্ঠান। অবৈধভাবে বিএসটিআই-এর সিল ব্যবহার করে ওইসব পণ্য রপ্তানিও করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ভেজালবিরোধী অভিযানে এ ঘটনা ধরা পড়ে।
রাজধানীর মধ্যবাড্ডায় রাজশাহী ম্যাংগো প্রোডাক্টসের কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখে তাদের পণ্যে আম, লিচু কিংবা আঙ্গুরের কিছুই নেই, কৃত্রিম ফ্লেভার দিয়েই তৈরি হচ্ছে ম্যাংগো ড্রিংকস, লিচি ড্রিংকস, জলপাই আচার, কাসুন্দি। এসবের কোনও কোনওটি রপ্তানিও করা হচ্ছে।
সরকারি কর্মকর্তা—এই অজুহাতে প্রতিষ্ঠানটির মালিক রাজু আহমেদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
আর সরকারি কর্মকর্তা বলে শাস্তিও দেয়া হয়েছে কম। অভিযোগ অনেক হলেও মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে, জরিমানা অনাদায়ে ভোগ করতে হবে তিন মাসের কারাদণ্ড।
কারখানায় পাওয়া মালামাল জব্দ করা হয়েছে।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



