somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্প-গল্প সত্যি করার চেষ্টা

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অতীতের অনেক কল্প বিজ্ঞানই আজ বাস্তব। আজকের অনেক কল্প বিজ্ঞানও হয়তো বাস্তব হয়ে উঠবে ভবিষ্যতে। দক্ষিণ কোরিয়ার সেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি সে স্বপ্নই দেখাচ্ছে।

কম্পিউটারের পর্দাকে হাতের রুমালের মতো পকেটে গুটিয়ে রাখতে দেখলে কেমন মনে হবে আপনার? কিংবা দেখছেন উপকূলে ভিড়তে পারছে না দেখে জাহাজের দিকেই ছুটে যাচ্ছে চলন্ত নোঙ্গর? আপনার কল্পনার সীমা ডিঙ্গিয়ে রাস্তা থেকেই যদি গাড়িগুলোকে জ্বালানি নিতে দেখেন? ভাবছেন সাইফাই মুভির কথা হচ্ছে৷ সেরকম শোনালেও দক্ষিণ কোরিয়ার সেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পাওয়া কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কেএআইএসটি এসবকে এই শতকের প্রযুক্তি বলেই মনে করছে।

সরকারি এই বিশ্ববিদ্যালয়ে এধরণের প্রকল্পসহ আরো নানা রকমের প্রকল্পের কাজ চলছে। যুদ্ধোত্তর দারিদ্র্য মোকাবিলা করে দেশকে শিল্পোন্নত করার উদ্দেশ্য নিয়ে ১৯৭১ সালে প্রতিষ্ঠা করা হয় শিক্ষায়তনটি। কোরিয়া যে এখন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা দেশ; ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, গাড়ি ও ইস্পাত শিল্পে তারা যে অগ্রগণ্য এক শক্তি তার পেছনে এ শিক্ষায়তনটির অবদান অনেক বলেই মনে করা হয়।

কেএআইএসটি-এর প্রেসিডেন্ট সু ন্যাম পাইয়ো বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন সামনের দিকে চলার সময়। সবদেশ ইতিমধ্যে যা করে ফেলেছে, সেসব অনুসরণ করে কোরিয়ার অর্থনীতি আরো উন্নত হতে পারবে না।

তিনি বলেন, এমন কিছু করতে হবে যা একুশ শতকে মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এজন্য কোরিয়ার শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়ন দরকার বলে মনে করেন ন্যাম পাইয়ো। গত এক বছরে বেসরকারি খাতে অভিভাবকদের শিক্ষার পেছনে ব্যয় ছিল ১৬৪০ কোটি মার্কিন ডলার। বিপুল এ ব্যয়ের ফল নিয়েও প্রশ্ন আছে সাবেক ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, এমআইটি অধ্যাপকের মনে। তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার পক্ষপাতী। এরই মধ্যে কেএআইএসটি লক্ষ্য স্থির করেছে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের একটি হতে। এ লক্ষ্যকে সামনে রেখে ইংরেজীতে শিক্ষাদানের ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

৭৩ বছর বয়সী এই অধ্যাপক মনে করেন, ইংরেজিতে শিক্ষিত হলে তাঁর প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রদের কদর হবে দুনিয়া জোড়া। কিছু কিছু ক্ষেত্রে তাঁর বিশ্ববিদ্যালয় এমনকি এমআইটি-এর সঙ্গে পাল্লা দিতে পারে বলে মনে করেন ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রধানের দায়িত্ব পালনকারী পাইয়ো৷ জ্বালানি, পরিবেশ, পানি ও টেকসই প্রযুক্তিতে তাঁর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত উন্নত বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের অনেক চলতি প্রকল্পের একটি রাস্তা থেকেই গাড়িতে জ্বালানি সংগ্রহ বা গাড়ি চার্জ করে নেওয়া। এতে সড়কের নিচেই থাকবে তার৷ সরাসরি কোনো সংযোগ ছাড়াই গাড়ি একটি চুম্বকীয় যন্ত্রের সাহায্যে প্রয়োজনীয় জ্বালানি জোগাড় করে নেবে। লিথিয়াম সীমাবদ্ধতা এবং এর অতি মূল্যের কারণে লিথিয়াম ব্যাটারিকে শক্তি উৎপাদনে আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কেএআইএসটি।

একেবারে শুরুতেই বলা চলমান নোঙ্গর তৈরি প্রকল্পের জন্য এর মধ্যে সরকারের কাছ থেকে বেশ বড় অংকের অর্থ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রকল্প সফল হলে তাতে বন্দর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। আর রুমাল সদৃশ যে ল্যাপটপের কথা বলা হয়েছিল তার ধারণা এসেছিল কেএআইএসটির এক আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রের মাথা থেকে।

তথ্যসূত্রঃ
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×