‘প্রিটি ওমেন’ খ্যাত জুলিয়া রবার্টসকে কে না চেনে। হলিউডের এই নামকরা অভিনেত্রী এখন ভারতে। তবে বেড়াতে নয় , উদ্দেশ্য ছবির শুটিং। কিন্তু তাঁর কিছুটা গন্ডগোল বেধে গেল ভারতবাসীদের সঙ্গে। কারণ তাঁর দেহরক্ষীরা নিরাপত্তার জন্য গোটা এলাকাতে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে।
হলিউড এই অভিনেত্রীর দেহরক্ষী কয়জন - তা শুনলে যে কেউ অবাক হতে বাধ্য। নিজ দেশ থেকে রবার্টস তার নিরাপত্তার জন্য ৩৫০ জন দেহরক্ষী সঙ্গে নিয়ে এসেছেন।
ছবির বেশির ভাগ শুটিং হবে ভারতের রাজধানী নতুনদিল্লী থেকে ৬৫ কিলোমিটার দূরে পাতাউদি নামের একটি গ্রামে। সেই গ্রামের যে মন্দিরে শুটিং হবে সেটি রবার্টস এর নিরাপত্তার জন্য সর্বক্ষণ ঘিরে রাখে দেহরক্ষীরা। যার ফলে মন্দিরটি এখন সকলের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। আর এ ব্যাপারে খুবই মণক্ষুন্ন গ্রামবাসীরা।
১৮ সেপ্টেম্বর ৪২ বছর বয়স্ক এই হলিউড তারকার সঙ্গে তার তিন ছেলে মেয়েও ভারত সফরে আসেন। রবার্টস তার ছেলে মেয়েদের বুধবার হারি মন্দির সংস্কৃত মহাবিদ্যালয়া আশ্রমে নিয়ে যান। সেখানে হিন্দু সিদ্ধপুরুষ সোয়ামি ধরম দেব তার তিন ছেলেমেয়ের নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখেন। সোয়ামি ধরম দেব ভারতের একটি স্থানীয় সংবাদপত্রকে বলেন, জুলিয়া তাঁর কাছে আশীর্বাদ চাইতে এসেছিল। তিনি তার তিন ছেলে মেয়ে হাজল, পিনাউস এবং হেনরির নাম রেখেছেন যথাক্রমে, লাক্সমি, গনেশ, এবং কৃষাণ বলরাম। অবশ্য এই নামগুলো শুধু তাদের ভারত থাকাকালীনই ব্যবহৃত হবে।
যে ছবিতে অভিনয় করতে জুলিয়া সুদূর ভারত এসেছেন সেটি বিখ্যাত লেখিকা এলিজাবেথ গিল বার্ট এর সর্বোচ্চ বিক্রিত বই ‘ইট, প্রে, লাভ' এর কাহিনী অবলম্বনে তৈরি করা হবে। ছবিতে জুলিয়াকে একটি আশ্রমে রাঁধতে দেখা যাবে।
তথ্যসূত্রঃ
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


