somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যান্সারের ভয়ে সুস্থ স্তন অপারেশন করে বাদ দিচ্ছেন অনেকে

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটি স্তনে ক্যান্সার শনাক্ত হওয়ার পর, তা অপরটিতে ছড়িয়ে পড়তে পারে-এই ভয়ে-অনেকেই তাদের সুস্থ স্তনটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এমনকি, ক্যান্সার একেবারে প্রাথমিক স্তরে শনাক্ত হলেও, জীবনের ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা।

কথায় বলে, ক্যান্সার - নো আন্সার ! আর এখন দেখা যাচ্ছে, সেই উত্তরের সঠিক খোঁজ না পেয়ে নিজেদের ইচ্ছেতেই সুস্থ স্তনটিকেও অস্ত্রোপচার করে বাদ দিচ্ছেন অনেক মেয়েই। সাম্প্রতিক একটা সমীক্ষায় দেখা গেছে যে, দুটি স্তন বাদ দেওয়ার ঘটনা তুলনামূলকভাবে বেড়ে গেছে আশ্চর্যজনকভাবে। অথচ, মেডিকেল সাইন্সে একটি স্তনে ক্যান্সার হলে, শুধুমাত্র সেই স্তনটি অপারেশন করাই যথেষ্ট৷ ক্যান্সার যদি অপর স্তনটিতে ছড়িয়ে না যায়, তবে অন্যটিকে বাদ দেওয়ার কোন প্রয়োজনই সাধারণত পড়ে না। কিন্তু, ক্যান্সারে আক্রান্ত স্তনটিকে সারিয়ে তোলা আদৌ যাবে কি না, অথবা অপর স্তনটিতে যে ক্যান্সার ছড়িয়ে পড়বে না - ডাক্তাররা এ গ্যারান্টি দিতে না পারায়, আজকাল আগেভাগেই দুটি স্তনেই অস্ত্রোপচার করাচ্ছেন মেয়েরা।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চালিত ঐ সমীক্ষায় অবশ্য এ কথাও বলা হয়েছে যে, প্রোফিল্যাকটিক ম্যাসটেকটমি - অর্থাৎ সুস্থ স্তনকে অপারেশন করে বাদ দেওয়ার যে পদ্ধতি - তাতে স্তন ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যায়। একটু ভেবে দেখলে, সেটাই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে, সুস্থ স্তনটিতে ক্যান্সার ছড়িয়ে পড়ার ঝুঁকি না থাকলে - এ ধরণের অপারেশনের কোন প্রয়োজন যে নেই, তা বলাই বাহুল্য। অথচ, প্রোফিল্যাকটিক ম্যাসটেকটমি সম্পর্কে বিস্তারিত তথ্যের অভাবে অনেক মেয়েই আজকাল দুটি স্তনই কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

বাফেলো রাজ্যের রসওয়েল পার্ক ক্যান্সার ইন্সটিটিউট-এর গবেষক ড. স্টেফেন এজ ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে নিউ ইয়র্কের সমস্ত তথ্য ঘেটে দেখেন যে, এ সময় প্রায় ৬,২৭৫ জন মেয়ে তাদের ক্যান্সার নেই এমন স্তনটির অপারেশন করিয়েছেন। অবাক করার বিষয়, তাদের মধ্যে শুধুমাত্র ৮১ শতাংশের অপর স্তনটিতে ক্যান্সার শনাক্ত করা হয়েছিল। বাকি ১৯ শতাংশ মেয়েদের কিন্তু, কোন স্তনেই কোন রকম ক্যান্সার ছিল না। এমনকি, তাদের পরিবারের মধ্যেও ক্যান্সারের কোন রকম ইতিহাস ধরা পড়েনি।

ড. এজ জানান, পরিবারে স্তন ক্যান্সার বা ক্যান্সারের সমস্যা না থাকলে, শুধুমাত্র ঝুঁকি এড়াতে প্রোফিল্যাকটিক ম্যাসটেকটমি-র মতো অপারেশনের মধ্যে দিয়ে যাওয়া উচিৎ নয়। তাছাড়া, কোন মেয়ের যদি একটি স্তনে ক্যান্সার শনাক্ত হয়, তবে এই অপারেশনে যাওয়ার আগে তাঁকে একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছ থেকে এর কুফল এবং অপারেশন না করালে সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে বিস্তারিত পরামর্শ নেওয়া উচিৎ।

তথ্যসূত্রঃ
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×