-স্যার,সানি লেওন আসতেছে।
-কে লেইতে আসতেছে?
-না স্যার,লেইতে না।সানি লেওন আসতেছেন আপনার সাথে দেখা করতে।
-ইউ ইডিয়ট।সানি লেওন না।সানি লিওন।আরো সুন্দর করে বললে সানি লিউনি।ইন্টারন্যাশনাল একজন অভিনেত্রীর নামে ভুল করো।শিক্ষা দিক্ষা নাই নাকি?
-সরি স্যার।
-সরি বললেই সব শেষ তাই না,তোমরা জানো ঐ সরিটাই।তা মেডামের জন্য কি কি আয়োজন করেছো?
-স্যার,আপনি যা বলেছেন।
-যা যা বলেছি মানে?
-ঐ যে বলেছেন বাসায় বেগম সাহেবাকে বলতে,আপনি আজই ঢাকার বাইরে যাচ্ছেন দু দিনের জন্য।
একটা হোটেলে রুম নিতে বলেছেন যাতে কেউ কিছু না জানে।একটা প্যাকেট দিয়েছেন সানি লেওনি আপাকে দিতে।ঐটাও পৌছে দিয়েছি। আপনার কথা মত সব করেছি স্যার।
-আবার সানি লেওনি??আর আপা কি,আপা কি? মেডাম বলো মেডাম।
-জ্বি স্যার মেডাম।
-এই নেও,এটা তোমার বকশিশ।ছেলে মেয়েকে নিয়ে ভালো কিছু খেও।
-না স্যার লাগবেনা।আপনি বরং এই কাগজে একটা সই করে দিন।
-কিসের কাগজ?
-আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি স্যার।
-কেনো?
-আমি কোন রিস্ক নিতে চাইনা স্যার।
-কি বকছো আবোল তাবোল? কিসের রিস্ক।
-স্যার,ঢাকা থেকেও আপনি থাকবেন ঢাকার বাইরে,ঘর থাকতেও আপনি থাকবেন দুই দিন ঘরের বাইরে হোটেলে,আমাদের বেতন ৫০০ টাকা বাড়াতে আপনার গাঁ জ্বলে আর আপনি আমাদের মাধ্যমেই টাকার বস্তা পাঠাচ্ছেন ইন্টারনেশনাল অভিনেত্রীর কাছে।
আমি চাই না স্যার আপনার এই ধরনের বৈশিষ্ট আমাকে প্রভাবিত করুক।
-ছোট লোকের বাচ্ছা,বেড় হ এখান থেকে......।
-যাচ্ছি স্যার।তবে একটা কথা আপনায় বলে যাই,আপনার মত আপনার ভার্সিটি পড়ুয়া মেয়েটিও মাঝে মাঝে ঢাকা থেকেও ঢাকার বাইরে থাকে।
অনেক আগে বলার ইচ্ছা থাকলেও সাহস পাইনি।
-গেট লস্ট ইউ ইডিয়ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


