somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশি কন্যা

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটি দাঁড়িয়ে আছে সিনেমা হলের খানিক দূরে হাল্কা অন্ধকারে দেয়াল ঘেসে।এই দেয়ালটা সম্ভত তার জন্য নির্দিষ্ট ,কারন প্রতিদিন সেঁজে গুঁজে এখানেই দাঁড়ায় সে।এ পথ ধরে যারা প্রতিদিন যাতায়াত করে তারা সবাই হয়তো তাকে চেনে।এখানে দাঁড়িয়ে থাকে বলেই চেনে।খুব খারাপ ভাবে চেনে।
হাতে সস্তা দামের মোবাইল।"ছাইয়া দিলমে আনারে,আকে লেকে জানারে....." গান বাজচ্ছে।
একটু পরপর মোবাইলের দু একটা বোতাম টিপছে আর মোবাইলটা কানে ধরে বলছে"এইতো এহানেই আছি"।
যখন বলছে এইতো এহানেই আছি,তখন ও মোবাইলে ছাইয়া দিলমে আনারে.....গান বাজছে।

মেয়েটার কোন সমস্যা আছে কিনা কে জানে,নাকি এদের স্বভাবটাই এমন,এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না।ডানে এক কদম হাটে তো বায়ে এক কদম হাটে।
এক ধরনের অস্থিরতায় আছে,নাকি নিজের অস্থির করে রাখাটাও এদের স্বভাব কে জানে।

-এই যে,কি দেহেন? খাড়াই রইছেন ক্যা?
-না,কিছু না।
-কিছু না হইলে খাড়াই রইছেন ক্যা?
-আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি?
-মুখে আঠা লাগাই রাখছি নাকি?কি কইবেন?নয়া আইছেন?
-দেখুন আমি একটা ম্যাগাজিনে কাজ করি,একটা প্রতিবেদন তৈরি করতে চাচ্ছি।তাই আপনাকে কিছু প্রশ্ন করতে চাই।
-ফাও আলাপ?
-না,না।আমি আপনাকে সম্মানি দিবো।
-হা হা হা,সবাই আসে অসম্মান করতে, আর আফনে আইছেন সম্মানি দিতে।পাগলনি?
-দেখুন আমাকে কয়েকটি প্রশ্ন করে আমি চলে যাবো।বিনিময়ে আপনি কত চান বলুন,দেবো।
-নাম পরিচয় জিগাইবেন?
-না।
-তাইলে ট্যাকা লাগবো না।কি কইবেন কন।আইজ মুড ভালা আছে।

হঠাৎ একটা সিএনজির ভেতর থেকে কেউ ডাকলো......

-ঐ যাবি?
-খাড়াই আছিতো যাইবা লাগি।
-ওঠ...

"ভাই সাব সরি" বলে সিএনজিতে উঠে চলে গেলো।

তাকি আছি,ভাবছি...কত কঠিন জীবন ওরা কত সহজ ভাবে কাটিয়ে দিচ্ছে.....!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

×