somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুই করবেনা, কিন্তু বাগড়া ঠিকই দেবে।

১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্য এক
রাস্তার পাশে একটি গাছে চমৎকার একটি ফুল ফুটে আছে। ওই পথে পর পর তিনজন লোক গেলো, চতুর্থ লোক পাশের বাড়ি থেকে সব দেখছে।
প্রথম লোক, কিছুক্ষণ দাঁড়িয়ে ফুলটার সৌন্দর্য উপভোগ করে চলে গেলো।
দ্বিতীয় লোক, ক্যামেরা বের করে ছবি তুলে নিয়ে চলে গেলো।
তৃতীয় লোক, ফুলটিকে ছিঁড়ে দলাই মলাই করে চলে গেলো।
চতুর্থ লোক কোনো প্রতিবাদ না করে ভাবলো, কোন আক্কেলে রাস্তার পাশে গাছ লাগিয়েছে, লোকে তো ছিঁড়বেই।

দৃশ্য দুই
ভীড়ের মধ্যে সুন্দর এক শাড়ি পরা একটি মেয়ে যাচ্ছে।
প্রথম লোক, মুগ্ধ হয়ে শাড়ির আর সুন্দরীর মেলবন্ধন দেখলো।
দ্বিতীয় লোক, মেয়েটিকে দেখে কবিতার প্লট খুঁজে পেলো।
তৃতীয় লোক, মনেমনে এক্সরে করে হাত বাড়িয়ে চাপ দিলো মেয়েটির বুকে।
চতুর্থ লোক, দেখে ভাবলো, সেজেগুজে ভীড়ের মধ্যে এলে লোকে হাত তো বাড়াবেই, কপাল ভালো যে, টান দিয়ে শাড়ি খুলে নেয়নি!

দৃশ্য তিন,
একজন লেখক তার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস নিয়ে লিখেছেন।
প্রথম লোক, লেখায় যুক্তি পেয়ে পছন্দ করলো।
দ্বিতীয় লোক, পছন্দ না হলেও মতামত প্রকাশের স্বাধীনতার ভিত্তিতে মেনে নিলো।
তৃতীয় লোক, অনুভূতি আহত হওয়ার নামে চাপাতি নিয়ে লেখকের মাথা শরীর থেকে আলাদা করে দিলো।
চতুর্থ লোক, ভাবলো, বেশ হয়েছে! এই লেখকের চেয়ে হত্যাকারীর অনুভূতি অনেক বেশি মূল্যবান।

প্রতিটি ঘটনায় অপকর্ম তৃতীয় জন করলেও চতুর্থ জনকেও এই একই কাতারে ফেলা যায়। অন্যায় দেখে প্রতিবাদ না করে যে ভিক্টিমের দোষ খোঁজে তার অপরাধকে হাল্কা করে দেখার কোনো অবকাশ নেই। সময় থাকতেই এদের চিনে রাখুন। প্রতিটি আন্দোলনের পথে এই চতুর্থ শ্রেণী নিজেরা কিছুই করবেনা, কিন্তু বাগড়া ঠিকই দেবে।




মালবিকা শীলার লেখা থেকে।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:২৯
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×