বিয়ের পাত্র হিসেবে আমি খুবই ভালো।ভালো একটা প্রাইভেট প্রতিস্ঠানে সাড়ে ৮ বছর ধরে চাকরি করছি,বেতন ভালো।অনার্স দিয়েই চাকরিতে জয়েন করেছিলাম(তখন অবশ্য পার্ট টাইম করতাম)।মাস্টার্স পাশ করে ফুল টাইম চাকরি করছি।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি।দেখতে মোটামুটি ভালো,উচ্চতা,গায়ের রং ও ভালো।বয়স ৩২।আমাদের ছোট সংসার,আমার বড় বোন(বিয়ে হয়েছে) , ছোট ভাই & মা। আমার এক বছরের বড় বোনের বিয়ে হতে দেরি হওয়ায় এতদিন পরিবারের কেউ আমার বিয়ের কথা ভাবেনি।এখন ভাবছে কিন্তু খুজে পাচ্ছেনা পছন্দ মত।অথচ এমন পাত্রকে যে কেউ ই ভালো পাত্র বলবে...
ও. হ.. প্রথম লাইন এ একটু ভুল লিখেছি।আমি পাত্র না পাত্রী,বাকি লাইন গুলো ঠিক আছে।এখন দেখুন,পাত্র হিসেবে যেগুলো আমার পজিটিভ দিক ছিলো এখন সেগুলো সব ই নেগেটিভ।বয়স বেশি,যোগ্যতার কারনে পাত্র পাওয়া আরো কঠিন হয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


