somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেনাপোল থেকে ওয়াগা-04

১৩ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমৃতসার মেইল, ভারতীয় সময় সন্ধ্যা ৭.১০ এ হাওড়া থেকে ছেড়ে যাবে অমৃতসারের উদ্দেশ্যে। কলকাতা থেকে অমৃতসার- কাগজে-কলমে ৩৬ ঘন্টার পথ কিন্তু লেগে যায় ৪০-৪২ ঘন্টা। এ.সি.-৩ তে ৩৩ এবং ৩৬ দু্থটি স্লিপার আমাদের। বিশাল ভারতের বুক চিরে একপ্রান্ত থেকে অপরপ্রান্তে ছুটছি আমারা পুঁ-ঝিক-ঝিক শব্দ তোলে। আগামী ২ রাত আর ১ দিন কাটাতে হবে এই ট্রেইনে। আমরা এক বগি থেকে অন্য বগিতে ঘুরাঘুরি করছি। রাতের খাবার ট্রেইনেই খেতে হল;কারণ আর কোন উপায় নেই। কোন স্টেশনে থামলেই আমরা চলে যাই দরজায়, এক পলকে দেখে নিই স্টেশনটাকে আর মনে মনে কল্পনা করে নিই শহরটাকে। এভাবে করতে করতেই বেড়ে গেল রাত্রি, ট্রেইনের বাতিও নিভিয়ে দেয়া হল, সুতরাং আমাদের ঘুমানো ছাড়া আর কোন উপায় নেই। রেলওয়ে কর্তৃপক্ষ বালিশ-কম্বল দিয়েছে, তাই নিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর পাঁচটায় উঠলাম ঘুম থেকে। উঠেই গেলাম দরজায়, ট্রেইন আস্তে আস্তে চলছে; মাত্র একটা অজানা স্টেশন থেকে ছাড়ল। সবকিছু ঠিকমতই চলছিল, কিন্তু পেটের নিম্নচাপ্টা অলরেডি সতর্ক সংকেত দিচ্ছিল আর এখন বড় কাজটা করা জরুরী হয়ে পড়েছে। কি আর করা ু প্রচন্ড ঝাঁকুনির মাঝেই কোনমতে কাজটা সারলাম; যাই হোক এখন টেনশনমুক্ত। যাত্রা টাকে নতুন করে ভাবতে শুরু করলাম, নতুন স্টেশন, নতুন শহর, নতুন চিন্তা। জানালা দিয়ে চলন্ত-ভারত দেখছি। পাটনা, কাশী, এলাহাবাদ নামগুলো বার বার স্কুল জীবনে নিয়ে যাচ্ছিলো (সামাজিক বিজ্ঞান-এ পড়া)। এসব চিন্তা আর কল্পনার খেলার মাঝে টায়ার্ড হয়ে কখনো বই পড়ি আবার কখনো ঘুমিয়ে পড়ি। এভাবে সময়ও চলে যায় আর আমরাও ক্রমে গন্তব্যের দিকে এগিয়ে চলি। দুপুরের দিকে একটা স্টেশনে থামল ট্রেইন, দরজায় দাঁড়িয়ে আযানের আওয়াজ শুনতে পাচ্ছি। প্লাটফর্মে নেমে স্টেশনের নাম খুজছিলাম, কিন্তু সব কিছুই উর্দু আর হিন্দি তে লেখা। অবশেষে এক জায়গায় ইংরেজি লেখা খুঁজে পেলাম-LUCKNOW (লক্ষ্ণৌ)। লক্ষ্ণৌ চুক্তির কথার বইয়ে পড়েছি, আর আমি সেই জায়গায় স্বশরীরে উপস্থিত, ভাবতেই অবাক লাগছিল। আবার চলতে শুরু করে আমাদের ট্রেইন, অজানা সব স্টেশন, আবার রাত নামে ; সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল ৯.০০টায় পৌছে যাবো অমৃতসারে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×