সময়ের পরিক্রমায় শেষ হয়ে গেলো আরো একটি বছর। এলো নতুন বছর ২০১৩। এই নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেরই অনেক রকম পরিকল্পনা ও প্রস্তুতি ছিল, তারা তাদের পরিকল্পনা ও প্রস্তুতি অনুযায়ী নতুন বছরের রাতটি কাটিয়েছেন। তবে আমার মনে এসব আনন্দ ও উৎসাহ নিয়ে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে। তাই শেয়ার করছি আপনাদের সাথে। গতকাল রাতে বাসার চারিদিকে আতশবাজি আর পটকা ফুটানোর শব্দে বারবার কেঁপে উঠেছি আর ভেবেছি যারা এসব পটকা, তারাবাতি বা আতশবাজি ফুটিয়েছেন না যেন তাদের কত হাজার হাজার টাকা ব্যয় হয়েছে এই নতুন বৎসর উদযাপণের প্রস্তুতিতে। এই সাময়িক আনন্দের পেছনে এতো টাকা খরচ করার আদৌ কোন যৌক্তিকতা আছে কি? বাংলাদেশ নাকি গরীবের দেশ। কে বলে বাঙ্গালী গরীব? অন্তত গতকাল নতুন বৎসর উদযাপণের উন্মত্ততা দেখে তো মনে হয়নি বাংলাদেশ গরীবের দেশ। এই অহেতুক টাকা ব্যয় না করে কিছু হতদরীদ্র মানুষকে যদি সাহায্য করা হতো তাহলে কি এই মানুষগুলোর নতুন বৎসর উদযাপণ আরো স্মরণীয় হতোনা? জানি অনেকেই আমার এমন মনোভাবের সাথে সম্মত হবেননা। যারা এমন উৎসব ও আনন্দ উদযাপণের পক্ষে তাদের নিজস্ব কিছু যুক্তি থাকতে পারে। জানিনা আমি কি সেসব যুক্তি।
আসলে গত কয়েকটা দিন ধরে রুশান এমনভাবে আমার চিন্তা চেতনায় মিশে আছে যে কোথাও কেউ কোন অহেতুক টাকা ব্যয় করছে দেখলেই আমার মনে হয় এই টাকাগুলো যদি রুশানের জন্য পাওয়া যেতো!!! গতকাল এক একটা আতশবাজি আর তারাবাতি ফুঠেছে আর আমার এক একটা দীর্ঘশ্বাস অজান্তে বের হয়েছে আর মনে হয়েছে এই আতশবাজি বা তারাবাতি কেনার টাকাগুলো যদি রুশানের জন্য সংগ্রহ করতে পারতাম!!! কিছুদিন আগে ফেসবুকে আমার ফ্রেন্ডলিস্টে থাকা এক বিশাল ধনী পরিবারের টাকা অপচয়ের নমুণা দেখলাম, তারা মুসলমান। তবুও তারা ক্রিসমাস উপলক্ষে তাদের ঘর সাজানোর বিভিন্ন উপকরণ কিনেছে, কেক এনেছে, সাথে অন্যান্য দামী দামী খাবারতো ছিলই। জানি যার যার টাকা তার তার। তার নিজের ইচ্ছেমতো খরচ করার পূর্ণ অধিকার কেবল তারই, তবুও কেন যেন মানুষের অপচয় দেখলে রাগ হয়, প্রচন্ড রাগ হয় এসব মানসিক দৈন্যতার স্বীকার আর্থিকভাবে ধনী লোকজনদের দেখলে।
আমাদের এই দেশটা এক অদ্ভুত বিভাজন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। কিছু মানুষ দিন দিন ধনী থেকে আরও ধনী হচ্ছে আর কিছু মানুষ গরীব থেকে আরও গরীব হচ্ছে। আমাদের সরকারের কোন রকম সদিচ্ছা নেই এসব ভাগ্য বিড়ম্বিত মানুষের কথা ভাবার বা এদের জন্য কল্যাণকর কিছু করার। আজকআল অনেক ভালো লাগে যখন দেখি কিছু মানুষ নিজেদের উদ্যোগে শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসে। আমি আমার এক প্রাক্তন সহকর্মীর ব্যাপারে জানি। সে ফেসবুকে এক্তি গ্রুপের মাধ্যমে কিছু পরোপকারী নিবেদিত প্রাণ মানুষের সাথে পরিচিত হয়। এই ভারচুয়াল জগতের প্রিচ্যের মাধ্যমে তারা স্বিদ্ধান্ত নেয় প্রতিবছর আমের মৌসুমে তারা পথ শিশুদের বা এতিম শিশুদের আম খাওয়ার ব্যাবস্থা করবে। আমার জানামতে গত ৩/৪ বছর ধরে তারা এই কার্যক্রম নিয়মিত করে যাচ্ছে। আমার অজানা এম্ন আরও অনেকেই হ্যত আছেন যারা ব্যক্তিগত উদ্যোগে অনেক মানুষকে সাহায্য করে যাচ্ছেন । আমার এই লেখার মূল কথা হল আমরা সবাই যাদের অন্যকে সাহায্য করার সামর্থ আছে যার যার অবস্থান থেকে আমরা যদি সেই নূন্যতম সাহায্যটুকু করতে পারি তাহলে আমাদের এই প্রিয় দেশটা আরো সুন্দর ও বসবাসের যোগ্য হতে বাধ্য।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন অনেক ভালো থাকুন এই কামনা করছি।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




