কবিতা লেখার অপচেষ্টা, ক্ষমা চাচ্ছি সব বিখ্যাত কবির কাছে।
উড়ে যেতে চাই পাখীর মতো ডানা মেলে মুক্ত আকাশে,
ছুটে যেতে চাই রঙধনু আঁকা ঐ দিগন্তের শেষ মাথায়।
উড়ে যেতে চাই প্রজাপতির মতো পাখনা মেলে,
পরিচিত হতে চাই নাম জানা না জানা হাজার হাজার ফুলের সাথে।
মিশে যেতে চাই শুদ্ধ বাতাসে, যেন ভেসে যেতে পারি দূর অজানায়।
হৃদয়ের সর্বত্র আজ এক পালাই পালাই অনুভূতি
পালিয়ে যেতে চাই এই যান্ত্রিক জীবন থেকে।
শিশুর মতো মন চাই, যে মনে থাকবেনা কোন চিন্তা বিষাদ বা অবসাদ।
পারিনা হারাতে, পারিনা পাখনা মেলে ঘুরে বেড়াতে,
পারিনা পরিচিত হতে হাজার হাজার ফুলের সাথে,
পারিনা মিশে যেতে বাতাসে, পারিনা হারিয়ে যেতে অজানায়।
সমাজ সংসার আর দ্বায়িত্বের অদৃশ্য শেকল আমাকে আস্টে পৃষ্টে বেঁধে রাখে
এক নিদারুণ যাতনায় নিংড়ে ফেলে আমার সমস্ত স্বত্তা,
যে স্বত্তা আজকাল ভুলে যায় শিশুর মতো হাসতে
আর পাগলের মতো কাউকে ভালবাসতে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



