![]()
"অস্তিত্বহীন তোমার কাব্য"
সময়ের বিবর্তনে ঝাপসা হয়ে আসা স্মৃতির ক্যানভাসে
তুমি কেন এতো রঙিন।
কেন তুমি ম্রিয়মাণ হও না
প্রেমশূণ্য হৃদয়ের দহনে।
কল্পনার রাজকণ্যা
কেন তুমি এখনো হানা দাও
ভোর রাতের আধোঘুমে আধোজাগরণে।
দিনের ব্যস্ততায় কেন হারিয়ে যাও
বাস্তব কঠিন নিষ্ঠুরতার যাতনে।
অস্তিত্বহীন তুমি আছো আমার সবটুকু জুড়ে
সবকটি অলিন্দ প্রকোষ্ঠে বিষিত অক্সিজেন হয়ে
তবু কেন বেঁচে থাকার একমাত্র আকুতি তুমি
কেন হারিয়ে যাওয়া তোমায় নিরন্তর খুঁজে চলা
অজানা এই প্রশ্নের উত্তরের সন্ধানে বিরামহীন হেঁটে চলা আমার।
কবিতা শব্দ বাক্য ছন্দে নূপুরের রিনিঝিনি ঝংকারে
হাস্যজ্জ্বল তোমার বিচরণ।
প্রেমসর্বস্য কবিতারা ঢুকরে কেঁদে ওঠে তোমার পাদপদ্মে
তবুও নির্বিকার তোমার চোখে খুঁজে পাই না আমায়
খুঁজে পাই কয়েক ছটাক করুণা
আর বিদ্রুপের হাসিতে ঝরে পরা অহমিকা
আবেগ প্রবেশাধিকার হারিয়েছে তোমার মনের ঘরে
ভালোবাসা পদদলিত হয়
প্রেমহীন হৃদয়ের ভারে।
তবুও ভালোবাসার ফানুস উড়িয়েছি তোমার আকাশে
দেখব কত কাঠিন্য আছে তোমার মাঝে।
আর কতগুলো কবিতা লিখলে তুমি আমার প্রেমে পড়বে
আমি দেখতে চাই।
প্রেয়সীর মন পেতে আর কতগুলি শব্দ বাক্যে প্রেম দিতে হবে
আমি দেখতে চাই।
ওই ইট পাথরের মনের দেওয়ালে
কতগুলো কবিতায় প্রেম জাগে
আমি উপলব্ধি করতে চাই।।
ছবিঃ গুগল।
উৎসর্গঃ হয়তো অদেখাই রয়ে যাবে তোমার। পৌঁছাবে না তোমার দৃষ্টিসীমানায়। তবুও আমার প্রতিটি কবিতাই উৎসর্গ করবো তোমার জন্য। "রাজকন্যা", ভালো থেকো।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




