somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়

সংখ্যাতত্ত্ব একবিস্ময় অনুভূতি
৭১ এর ঘটনঅঘটন বাঙালীর অবিশ্বাস
নেহাৎ ঘর জ্বালিয়ে দাও নতুবা বিবস্ত্র করো
মায়ের স্তন খুবলে খাও ভদ্রকুকুর বীর্যপুরুষ

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
আগুনমুখোরা যাপন করবে কষ্টসুখ
ভদ্রকুকুরের রক্তস্বাদ হবে মাটির উপাদেয় খাদ্য।

কামুকীনিরবুকে মুখগুঁজে দিনাপাত যার ইচ্ছে
দর্শক না হও তবু ধর্ষক জাগুক
শরীর ছিঁড়ে লালরঙ এঁকো না হয় পিকাসো হয়ো
মৃতমাংসেরগন্ধে আজো ভদ্রকুকুর নিঃশ্বাস ছাড়ে

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
সবরাতকন্যাদের মিথ্যে হবে শরীরবিক্রি
ভদ্রকুকুরের অস্থিচর্ম হবে রাত্রির উপাদেয় খাদ্য।

সভ্যতার টেবিল সাজানো মৃতমানুষের ভোজ
রক্তমাখা হুকোটান গড়গড় শব্দে ধোঁয়াটে রাত্রি
নেওটা ছাড়ো নতুবা মানুষ মরুক
বিবেকের দেওয়ালভেঙে ভদ্রকুকুর ধর্ম সাজে

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
বয়োবৃদ্ধ সমাজের মরে যাবে ঘুণপোকা
ভদ্রকুকুরের ধর্মবই হবে মৃতদের উপাদেয় খাদ্য।

মাটিচাপা কিছু মানুষের অনধিকার ওখানে
ইটসুরকির রাস্তা ধুয়ে রক্ত ওদের সমাজ বাঁচায়
মাংসাশী না জ্বলুক সাগররুণিনিলয় আবার পুড়ুক
সত্যের সমতলে ভদ্রকুকুর ভ্রূণ তাকায় চোখ মেলে

যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
রক্তেরছাপ মিটিংমিছিলে অবিকল অভিজিৎ
ভদ্রকুকুরের আঁতুড়ঘর হবে সত্যবৃক্ষের উপাদেয় খাদ্য।

তবু সব ধ্বংসশেষে কোনএক কাকহীন ভোরে
যদি বঙ্গবন্ধু মরে গেছে মিথ্যে হয়ে যায়
হয়তো প্রতিটি মেয়ে হবে বাবার দ্বিতীয় হন্তাকারী।

মোটাফ্রেমের আড়ালে হাসিমাখা চোখ তাই যত্নে ঘুমোক।






আজ প্রিয় ব্লগার তাসলিমা আক্তারের জন্মদিন। অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল তার প্রতি। ক্লান্তিহীন মুগ্ধতা চোখেমুখে লেগে থাকুক তার।
কবিতাটি তাকেই উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪১
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×