
'আড়াল'
স্কুলের বন্ধুরা ছুটিতে পাহাড়ে যেত। আর আমি মায়ের ছায়ায় এসে দাঁড়াতাম।
মা তার দীর্ঘশ্বাসে আমার কষ্ট লুকিয়ে রাখতেন।
বাবার বকুনি এড়াতে আমার সমস্তকিছু নিয়ে লুকিয়ে থাকতাম মায়ের কোলে।
দেখতাম কী সুন্দর ক'রে মা পেটের মধ্যে ক্ষুধা লুকিয়ে রাখেন!
সেদিন মায়ের চোখের দিকে তাকিয়ে আমার পায়ের পাতা ভিজে গিয়েছিল অলকানন্দার জলে।
মায়ের কাছ থেকেই আমি কষ্ট লুকাতে শিখি। নিজের মধ্যে লুকিয়ে রাখি দীর্ঘ বর্ষাকাল।
তারপর...
একদিন মাও লুকিয়ে পড়েন আমার বুকের মধ্যে।
শুভ্র সরকার
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



