somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি মাধবীলতা
স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর একটি দিনের স্বপ্ন । মায়াময় সকালের স্বপ্ন । বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন । দ্বিধাহীন ভালোবাসার স্বপ্ন । স্বপ্নগুলো সত্য হতে দেখার স্বপ্ন ।

~ শিকল ছিঁড়তে না পারে পাখি ~ ফিরে ফিরে আসে ~

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক.
ম্যাক আর মিনিকে খাবার দিচ্ছেন শায়লা । প্রতিদিন সকালে এসময়টা ওদের ব্রেকফাস্ট টাইম । শায়লা খাঁচা পরিষ্কার করেন , নতুন বেসপ্লেট দেন । তারপর ট্রে তে করে সূর্যমুখীর বীচি আর কাজুবাদাম নিয়ে আসতেই তারা বুঝে  ফেলে এখন উড়াউড়ি বন্ধ করে খেয়ে নেবার পালা । আজও এর ব্যতিক্রম হলোনা । ওদেরকে খাবার দিয়ে শায়লা দেখেন ইশতিয়াক অফিসের জন্য রেডি ।
-আজ ফিরবে তো ? মৃদু স্বরে জিজ্ঞেস করেন শায়লা ।
-কেন  ? কাজ আছে ?
-না এমনি জানতে চেয়েছি ।
-শিওর না । ফোন করব ।
শায়লা ব্রেকফাস্ট টেবিলে থাকতেই ইশতিয়াক বের হয়ে গেলেন অফিসের উদ্দেশ্যে ।
এবার শায়লার অখন্ড অবসর । পত্রিকা হাতে বারান্দায় বসেন । রাস্তায় লাগোয়া বাড়ি । ছুটতে থাকা সবাইকে দেখে ভাবেন -"আচ্ছা, সব মানুষই কি  ইশতিয়াক এর মতো ? নাকি সবই তার কপাল ?"  একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অজান্তেই ।
আজ আর রান্না করবেন না । দরকার নেই । মনে হচ্ছে সে আজ ফিরবে না । এই বিশাল প্রাচুর্যপূর্ন ফ্ল্যাটে ম্যাক আর মিনিই শায়লার কথা বলার সঙ্গী । মানুষ না হয়েও আপনজন ।
একেকটা দিন যে কিভাবে কাটে ! টেলিভিশনের রঙিন ভুবনে চোখ রেখে ভাবেন-তন্ময় হয়ে । এই তো সেদিনের কথা সব । কতগুলো বসন্ত পার হয়ে গেলো । কখন যে চোখ লেগে এসেছিলো টেরই পাননি । ম্যাক চেঁচিয়ে উঠাতে পলকা ঘুমটা চলে গেলো ।
সন্ধ্যা হব হব করছে । দ্রুতহাতে সব পর্দা টেনে দেন। বারান্দার দরজা বন্ধ করেন । রুটিনমাফিক কাজ সব । ইশতিয়াক আসবে তো ?
ভোর হয়ে গেলো । এখনো তো এলো না । মধ্যবয়সের এ প্রতীক্ষা বড় অসহ্য লাগে । কোথায় হতে পারে এখন ? অফিসে ? ক্লাব ? কিংবা কারো ফ্ল্যাটে ? শায়লা ভাবতে চান না । বছর কয়েক আগেও কে বিশ্বাস করতো...আর এখন ....স্রেফ নিয়তি...

দুই.
কেটে গেলো আরো একটা দিন  । অফিসের কাজ এখনও ফুরোয়নি ? শায়লা আপনমনে হাসেন  । হঠাৎই মনে হয়-আচ্ছা, ইশতিয়াক নেই,  তবে সে কেন পড়ে আছে তার ফ্ল্যাট আগলে ? বড় অবহেলিত মনে হয় নিজেকে । শিকল নেই কোথাও,  তবু আছে যেন ! চোখ জ্বালা করে । বন্দি ! মায়ার শেকলে ! কার মায়া এ ? সংসারের ? হবেও বা !
হঠাত পাখি দুটোর দিকে চোখ পড়ে । ম্যাক ও মিনি । তারই উপহার । আচ্ছা, ওরা কি শায়লার ভালোবাসা  বুঝতে পারে ? কি মনে হতে পায়ে পায়ে এগিয়ে যান শায়লা । খাঁচার দরজা খুলে ম্যাক কে বের করে  উড়িয়ে দেন। ম্যাক ফিরে তাকায়- মিনি ! শায়লা এবার মিনিকেও উড়িয়ে দেন । একটু হেসে বলেন - ভালো থাকিস । অজান্তেই গলাটা ধরে আসে ।

তিন .
ভোরে বারান্দার দরজা খুলতেই বিস্ময়ে দাঁড়িয়ে পড়েন শায়লা । রেলিং এর একপাশে জড়সড় হয়ে বসে ম্যাক মিনি । তাকে দেখেই তারস্বরে চেঁচামেচি করতে করতে ছুটে এলো । মাথায় , হাতে বসে , বারবার ঠোঁট ছুঁয়ে যেন বলতে চাইলো - "আমরা ফিরে এসেছি ! আর যাবো না তোমায় রেখে ! " শায়লা হঠাত হৃদয় দিয়ে অনুভব করলেন - ম্যাক মিনি হারিয়ে যেতে গিয়েও ফিরে এসেছে ! তাহলে ইশতিয়াক ও কি পারে না ফিরতে ? তার কাছে ? আসবে...নিশ্চয়ই আসবে ! শায়লার গাল দুটো ক্রমশই জলের ছোঁয়া পায় ।
  মানবীর চোখের জল , পাখির চেঁচামেচি আর সকালের এক টুকরো রোদ-শায়লার বারান্দায় যেন নতুন এক ভোরের বার্তা দিয়ে যায় ...


# আমার লেখা প্রথম গল্প কিংবা বলা উচিত-গল্প লেখার চেষ্টা । বেশ আগে লেখা যদিও । একটা অদ্ভুত মায়া জড়িয়ে আছে লেখাটা ঘিরে...প্রথম বলেই হয়তো !
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×