somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি মাধবীলতা
স্বপ্ন দেখতে ভালোবাসি । সুন্দর একটি দিনের স্বপ্ন । মায়াময় সকালের স্বপ্ন । বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন । দ্বিধাহীন ভালোবাসার স্বপ্ন । স্বপ্নগুলো সত্য হতে দেখার স্বপ্ন ।

তোমার দেয়া আমার কোনো নাম ছিল না, নাম ছিল না

১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অরিত্র,
তোমাকে একবার জিজ্ঞেস করেছিলাম, কে তোমার প্রিয়-দীপাবলী নাকি মাধবীলতা । তুমি অনেক্ষণ ভেবে উত্তর দিয়েছিলে- দীপাবলী, মনে আছে তোমার ? দীপাবলির ভালোবাসা,ত্যাগ,সংগ্রাম তোমায় বেশি মুগ্ধ করেছিল । আমি একটু মন খারাপ করেছিলাম তখন । কারণ আমার যে মাধবীলতাকে ভীষণ পছন্দ ! কতোবার যে নিজেকে মাধবীলতা ভেবেছি ! কতোগুলো দিন মেয়েটা অনিমেষের জন্যে অপেক্ষা করেছে বলো ? সোজা কথা নয় তো !
তবে ইদানিং খুব বাবলির কথা মনে হচ্ছে জানো ! সেই যে সে অভি আর ঝুমাদেবীর সখ্যতা দেখতে পেল ,তারপরের কটাদিন যে বেচারির কি যন্ত্রণায় কেটেছে, তা আজকের আমায় দেখেই বুঝতে পাচ্ছি । অবাক হচ্ছো তো ? এই আমিই কি আমার পরিবর্তনে কম অবাক হচ্ছি বলো !

অথচ একটাসময় নিজেকে খুব রবোমানবী ভাবতাম । অনুভূতি নেই তা নয়, আছে, ভীষণ তীব্র অনুভূতি । তবে তা সুপ্ত রাখতে পারার ক্ষমতা নিয়ে মনে মনে যে গর্ব ছিল না,তা বলতে পারি না । কিন্তু আজ তবে এতোটা দহন কী করে উত্তপ্ত লাভা হয়ে সব শৃঙ্খল নিমিষেই নাই করে দিচ্ছে !
আমার শান্ত, চর জাগা বুকের জলে এ কোন সর্বনাশা ঘূর্ণি হয়ে তুমি এলে ?
ভীষণ উদ্দাম তুমি । প্রলয়ঙ্করী কালবোশেখীতে উচ্ছ্বসিত তোমায় দেখে, এই আমি কুঁকড়ে যাই । তোমার বিস্তৃত বুকেই খুঁজে পেতে ঠাঁই করে নিই তিতিরছানার মতো । তবু যেন শূন্যতা জাগে । আমার যে ঝড়ে আতঙ্ক ! আমি বরাবরই চেয়েছি একান্ত নিরিবিলি এক দুপুর, দুটো অলস ঘুঘু কিংবা ডাহুকের ডাক শুনে দিগন্তে মিলিয়ে যাওয়া একটা রেললাইন,তার দুপাশ ধরে হাত ধরে হেঁটে যাওয়া তুমি আর আমি, আর আমাদের এক মহাকাল গল্প ।
অথবা একটা শান্ত,গভীর কালো টলমলে দীঘির জলে পড়ন্ত বিকেলের ছায়ায় ভেসে বেড়াবার কালে,আমায় তুমি কবিতা শোনাবে, আর আমি তোমাতে বিভোর হবো । তোমার ভরাট কন্ঠে খুব কষ্টের একটা কবিতা শুনে আমি যখন চোখ বুজে কাঁদবো, তুমি তখন ফিসফিস করে আমায় ডাকবে । তোমার খুব প্রিয়, খুব ভালোলাগার, একান্ত গোপন কোন একটা নামে । যে নামটা কেবল আমার । কেবলই আমার হবে ।

অরিত্র, তোমার নাহয় ঝড় থাকুক । ঝুমঝুম বৃষ্টি থাকুক । আমায় দেওয়া এক মহাকাল গল্প নাহয় বাদই থাকুক । আমি নাহয় তোমার জীবনে উষ্ণ কোন প্রণয় লগন নই ; নই উচ্ছল কোন স্বপ্নও ; তবু কোন এক ভোরের ঘোরে, যখন তুমি ঘুমোতে যাবে, নাহয় ভুল করেই, একটু ভালোবেসে আমায় একটা নাম দিও ?
ভীষণ অন্ধকার কোন একলা বৃষ্টির রাতে যখন খুব ভয় করবে আমার,শরীরের সমস্ত উষ্ণতা দিয়ে আমায় জড়িয়ে ধরবার জন্যে যখন তুমি সেখানে থাকবে না,আমি সেই অন্ধকার, স্যাঁতসেতে বাতাসে শুনে নেবো তুমি আমার সেই নাম ধরে অস্ফুটে ডাকছো !

শীতের কোন হিম কুয়াশার ভ্রান্তিভেদে, যদি কোনদিন এই পত্র তোমার ঠিকানা চিনে নেয়, আমায় সেদিন একটা নাম দেবে,অরিত্র ?

ইতি,
আমি,
অরিত্রের অরিত্রীয়া ।

#কাল্পনিক_চিঠিপত্র_এক
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:২৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×