somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি মদন : পরিচয় পর্ব।

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মদন !
আরে কি কন, আমারে চিনেন না ?
আমি মদন, কোন আকার একার নাই, একেবারে সোজা ।
বাংলাদেশের মানুষ এবং একজন অতি সাধারণ নাগরীক।
থাকি গ্রামে। গ্রামের নাম রসুল পুর । গ্রামটা পরেছে বাংলাদের একটা জেলার একটা উপজেলার একটা ইউনিয়নে।

গ্রামের পেছনে একটা নদী। বছরের তিন মাস ঐ নদীতে ছোট ছোট নৌকা চলে আর বাকি সময় মানুষ হাঁটে।
সামনে বিস্তীর্ন ফসলের মাঠ। এই বিশাল খোলা জায়গাটা আসলে একটা বড় তিন কোনাকৃতীর বিল।
অনেক গল্প আছে এই বিল নিয়ে পরে এক সময় বলা যাবে। বিলের চার পাশে এবং মাঝের দিকে যে দুটি গ্রাম তাদের সবার পূর্ব পুরুষের ফসলের জমি বলতে যা তা এর মধ্যেই।
এখন আর কোন ভাবেই এটাকে বিল বলা যাব না, বছরের কোন সময়ই এখানে পানি থাকে না।
ঐ যে মাঝের গ্রাম গুলোর পছন দিয়ে সরু নদী হয়ে তিন মাস একটু পানি থাকে। শোনা যায় এক সময় এখানে পানি নদী সাগর, রাজার নৌকা ইত্যাদী।
যাক সে কথা, এদিকে গ্রামের পূর্ব দিক দিয়ে একটা রাস্তা, রাস্তা বলা যাবেনা, ক্ষেতের দুইটা আইল জোড়া দেয় আর কি।
এই আইলটাই রসুলপুকে পূবের দূরের গ্রাম টার সাথে যোগ করেছে। আর এদিকে গ্রামের ভেতর দিয়ে নদীর ঘাটে গিয়ে পরেছে, এখানে নাকি একটা ছোট ঘাট ছিল। এই ঘাট পেরিয়ে দূরের গ্রাম গুলোতে যাওয়া আসার জন্য কুকুর এবং মানুষ দুই'ই পিথাগোরাসের তৃতীয় বাহু ব্যবহার করে। তবে কে আগে শুরু করেছে তা নিয়ে বতর্ক আছে।

গ্রামে মোট জনসংখ্যা বারশর মত, তবে হিসাব নাই। চেয়ারম্যন সাবরে একবার বলতে শুনছিলাম।
সাবের বাড়ি দূরে আছে ! ঐ সামনের তিন গ্রাম পরে ইউনিয়ন অফিসের দুই গ্রাম আগে।
গ্রামে ভোটার তিনশ পঞ্চাশ। মহিলা পুরুষ আলাদা জানিনা তবে তিন চারশ বাচ্চা পোলাপান আছে। তাদের অনেকেই পূবের গ্রামের প্রাইমারী স্কুলে পড়ে। ক্ষেতের আইল ধইরা সকালে স্কুলে যায়। গ্রামে মোট পরিবার সংখ্যা দুইশ হবে।

আমিও এই গ্রামের একজন গ্রামবাসী। সোজা সরল মদন, তয় আমি এই গ্রামের'ই একজন মানুষ। গ্রামের চাইর পাশ, সামনে পিছনে সমস্ত মাটি আমার চেনা । আর ঐ ইযে ক্ষেতর আইল দইরা দূরে চার গ্রাম পরে যেখানে ইউনিয়ন রাস্তা, সে পর্যন্ত ক্ষেত, গ্রাম, মানুষ সব আমি জানি। গ্রামের গাছ গুলিও আমার চেনা।
আমি মদন। কখনও এইদিকে আইলে পাঁচ গ্রাম আগে থাইক্কাই পুলা বুড়া, নাম কইলেই দেহাইয়া দিব।


আমার ফেসবুকঃ Click This Link

NB : এডমিন কে যদি একটু দয়া কইরা বলতেন আমারে SAFE কইরা নিতে !
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×