প্রধান মন্ত্রীর উপদেষ্টা জনাব মোদাস্ছের আলী গতকাল বর্তমান সরকারের গত নয় মাসের মধ্যে সবচেয় গুরুত্বপূর্ণ এবং বাস্তব সত্যি কথাটা বলেছেন। যদিও উনি প্রকৃত সমস্যাটার গভীরতা তাহার ক্ষুদ্র জ্ঞানে এক সহস্রাংশও অনুধাবন করিতে পারেন নাই, তারপরও এই দেশের সব সমস্যার আশি শতাংশের উৎসটা সঠিক ভাবে চিহ্নিত করিতে পেরেছেন তাই জাতির সাধারন মানুষের পক্ষ থেকে তাহাকে ধন্যবাদ জানাই।
তিনি বলিয়াছেনঃ সচিবরা সরকারের সাথে গতি রেখে কাজ করিতে পারিতেছে না। তাহারা তাহাদের সেই ফাইল চালাচালিঃ দারি, কমা ইত্যাদী লইয়াই ব্যাস্ত।
আপনি সামান্যই কহিয়াছেন এবং বুঝিয়াছেন আরও আল্পই। আমলা বা কামলা ইহাদের সম্পর্কে একটু বলিলেও একাধিক পাতা উভয় পিঠ জুড়িয়া লিখিলেও শেষ হইবে না। তবে এক কথায় বলিলে এই চতুষ্পদ প্রাণীগনই আসলে এদেশের পথের ঘাটের মাঠের আকাশের নদীর গ্রামের শহরের রাজধানীর ফিজিকেল এবং দৈনন্দিন, টেনজিবল এবং ইনটেন্জিবল যাহা কিছুই সমস্যা দেখেন তাহার ৮০ শতাংশের জন্য দায়ী এই দেশদ্রহীগনই। ইহারা কখনও দেশের জন্য চাকুরি করে না, সরকারের জন্যও না এরা সরকারের ভূত অর্থাৎ পূর্ব শাসকেদের জন্যই এখনও নিষ্ঠার সাথে কর্ম করিতেছে।
ইহাদের সম্পর্কে পরবর্তী পর্বগুলিতে আরও বর্ননা করার আশা রাখি। আমি যেহেতু প্রমান ছাড়া কথা বলিনা তাই ইহাদের হাজার হাজার স্বাক্ষরের মধ্যে ছোট্ট একটা অংশ এখানে তুলিয়া ধরিলাম।
প্রতিটি মন্ত্রনালয় থেকে মাঠ পর্যায় পর্যন্ত শতশত বিধি বিধান আছে যেগুলির ড্রাফট তৈরী এদের হাতেই, বৃটিশ এবং পাকিস্তানকে কাট কপি পেষ্ট করে। পরে সরকার কতৃক গৃহীত হলে জাতি এগুলির দেখ-ভালের দায়িত্ব ইহাদের হাতেই/ড্রয়য়ারে ছাড়িয়া রাখিয়াছেন। যেইগুলি দিয়া ইহারা দৈনন্দন কার্য সম্পাদন করে। সেইগুলিরই সামান্য একটার একটু অংশ দেখা যাক এই বাই বোর্ন কেরানী গন কিভাবে রাখিয়াছে।
উল্লেক্ষ্য প্রথম বিধিটির দারা অপরাধ এবং দ্বতীয়টিতে অপরাধের শাস্তির বিধান রাখা আছে।
প্রথমটিঃ সরকারী কর্মচারী (আচরন) বিধীমালা ১৯৭৯
২. বিধির প্রয়োগঃ নিম্নোক্ত কর্মচারীদের ক্ষেত্রে এই বিধিমালা প্রযোজ্য হইবে না।
বি. ঢাকা ও চট্টগ্রাম মেট্রপলিটান পুলিশের অধস্তন কর্মকর্তাবৃন্দ।
দ্বিতীয়টিঃ সরকারী কর্মচারী (শৃংঙ্খলা ও আপীল) বিধীমালা ১৯৯৫
৪. নিম্নোক্ত কর্মচারীগন ব্যতীত ইহা সকল সরকারী কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
বি. মেট্রোপলিটান পুলিশের অধস্তন কর্মকর্তাবৃন্দ।
এখন বলুন এই বিধানাবলীতে কোন কর্মচারিকে কনসিডার করা বা না করার ক্ষেত্রে যদি অভিযুক্ত বলেঃ
দুঃখিত স্যার আচরন বিধিমালায় শুধু ঢাকা ও চট্টগ্রাম মেট্রপলিটনের কথা বলা হলেও শৃংখলা বিধিতে আপনারা সব মেট্রোপলিটানের কথা বলেছেন আর আমি খুলনা মেট্রোতে আছি।
বিষয়টা সামন্য নয়। এটা একটা আইন । আর এরকম সামান্য বিষয়েই কিন্তু আইন সচিবকে সংসদীয় কমিটিতে চাকুরি বাঁচাতে পা ধরে মাফ চাইতে হয়।
এখন বলুন এইটা কার কাজ ছিল ? শেখ হাসিনার না খালেদা জিয়ার ?
নাকি সংস্থাপন সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর এবং পিএসসির চেয়ারম্যানের ?
আমরা এদের এক একটাকে বিধি বিধান ছাড়াও হাজার হাজার কোটি টাকার সম্পদ ব্যাবস্থাপনার ভার দিয়ে রেখেছি অথচ গিয়ে দেখেন কোন সংস্থাতেই এরা সম্ভাব্য আউটপুটের ৫% ও দিচ্ছে না। প্রমান চান ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


