somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতিপয় কার্য আদালত অবমাননা না হওয়া ঃ আদালত অবমাননা অধ্যাদেশ, ২০০৮ ( ২০০৮ সনের ২১ নং অধ্যাদেশ)

২৬ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্রঃব্যঃ ২০০৭ - ২০০৮ সালের অনেকগুলো অধ্যাদেশ বর্তমান সরকার আইন হিসাবে পাশ করে নিলেও এই আইনটি বিচার বিভাগের চাপে বাতিল করে The Contempt of Courts Act, 1926 (Act No. XII of 1926) আইনটিই বলবদ রাখা হয়।

আদালত অবমাননা অধ্যাদেশ, ২০০৮ ( ২০০৮ সনের ২১ নং অধ্যাদেশ)
[২৫ মে, ২০০৮]
কতিপয় কার্য আদালত অবমাননা না হওয়া
৩। (১) ধারা ২ এর দফা (গ) এ আদালত অবমাননাকে যেভাবেই সংজ্ঞায়িত করা হউক না কেন, নিম্নবর্ণিত কার্যসমূহ আদালত অবমাননা হিসাবে গণ্য হইবে না, যথঃ-

(ক) আদালতের স্বাভাবিক কার্যধারা সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ;

(খ) কোন ব্যক্তি কর্তৃক কোন বিচারকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক কার্যধারা সূচিত করিবার জন্য সরকার, আদালত বা উপযুক্ত কোন কর্তৃপক্ষের নিকট পেশকৃত কোন দরখাস্তে সরল বিশ্বাসে ও সংযত ভাষায় প্রদত্ত কোন বক্তব্য;

(গ) বিচার কার্যের সহিত সম্পৃক্ত নয় এমন বিষয়ে কোন বিচারকের ব্যক্তিগত আচরণ সম্পর্কে তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ;

(ঘ) আদালতের কোন রায় বা আদেশের বিরুদ্ধে কোন আপীল অনিষ্পন্ন থাকিলেও উক্ত রায় বা আদেশের গঠনমূলক সমালোচনা;

(ঙ) চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোন মামলার রায়ের গঠনমূলক সমালোচনা;

(চ) আদালতে চলমান বিচারিক কার্যধারা সম্পর্কে বস্তুনিষ্ঠ কোন তথ্য, মন্তব্য বা সংবাদ প্রকাশ;

(ছ) বিচারিক কোন কার্য বা দায়িত্ব পালন সংশ্লেষে দুনীর্তি, অনিয়ম, অজ্ঞতা বা অদক্ষতা বিষয়ে বস্তুনিষ্ঠ কোন তথ্য, মন্তব্য বা সংবাদ জনস্বার্থে প্রকাশ;

(জ) আদালত বা বিচারক সংশ্লেষে জনগুরুত্বপূর্ণ কোন বিষয়ে কোন তথ্য, মন্তব্য, সংবাদ বা প্রতিবেদন জনস্বার্থে প্রকাশ।

(২) কোন বিচারক যদি এমন কোন সুবিধা দাবী করেন যাহা তিনি আইনত প্রাপ্য নহেন এবং কোন ব্যক্তি যদি উক্তরূপ সুবিধা কোন বিচারককে প্রদান না করেন অথবা প্রদান করিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন তাহা হইলে উক্ত কারণে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোন আদালত অবমাননার অভিযোগ উত্থাপন বা কার্যধারা রুজু করা যাইবে না।

(৩) বিদ্যমান আইন, বিধি বা অন্য কোন বাস্তব কারণে আদালতের কোন রায়, আদেশ বা নির্দেশ প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তির পক্ষে যথাযথ প্রচেষ্টা স্বত্বেও বাস্তবায়ন বা প্রতিপালন করা অসম্ভব হইলে, অনুরূপ কারণে বাস্তবায়ন বা প্রতিপালন করিতে ব্যর্থতার কারণে তাহার বিরূদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপন বা কার্যধারা রুজু করা যাইবে না বা, ক্ষেত্রমত, রুজুকৃত বা চলমান আদালত অবমাননার কার্যধারা বাতিল হইবে।

(৪) চলমান বিচারিক কার্যধারার অংশ নয় এমন কোন বিষয়ে কোন বিচারক বা আদালত কর্তৃক বা উহার পক্ষে উহার প্রশাসনিক বা অন্য কোন ক্ষমতায়, প্রদত্ত কোন আদেশ, নির্দেশ, মতামত বা অভিমত এর লংঘন বা ব্যত্যয়ে কৃত কোন কার্য আদালত অবমাননা হিসাবে গণ্য হইবে না।

(৫) এই অধ্যাদেশে অনুমোদিত হয় নাই বা নিষিদ্ধ হইয়াছে বিচারকের এইরূপ কোন কার্য দ্বারা ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ কোন ব্যক্তি প্রতিকার দাবী করিয়া উপযুক্ত কর্তৃপক্ষের নিকট লিখিত নালিশ দায়ের বা আবেদন পেশ করিলে উহা আদালত অবমাননা হিসাবে গণ্য হইবে না।

আদালত অবমাননার পরিধি বিস্তৃত না হওয়া
১৪ এই অধ্যাদেশের অধীন শাস্তিযোগ্য নহে এইরূপ কোন লংঘন, প্রকাশনা বা অন্য কোন কার্য এই অধ্যাদেশের পরিধিভুক্ত গণ্যে আদালত অবমাননার দায়ে শাস্তিযোগ্য হইবে না।

রহিতকরণ ও হেফাজত
২৫। (১)The Contempt of Courts Act, 1926 (Act No. XII of 1926)এতদ্‌দ্বারা রহিত করা হইল।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×