somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্চির গল্পমালা: গল্প: ৩- কন্যার মাঝে মা

১৫ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চোখের পাতা আরও ভারী হয়ে আসছে। জোর করেও খোলা যাচ্ছে না। মাথার চুলে কে যেন বিলি কেটে দিচ্ছে পরম মমতায়। অভ্যস্ত না হওয়ার কারণে অস্বস্তি লাগছে। কিন্তু নিষেধ করার ক্ষমতাও ততক্ষণে লোপ পেয়েছে। আট বছরের দাম্পত্য জীবনে একদিনের জন্যও বউ মাথায় হাত দিতে পারেনি। তবে কি ঘুমানোর সুযোগ পতি সেবার সুযোগ নেয়া হলো। না!- তাতো হতে পারে না। এ বিষয়ে ১৪৪ ধারা জারি করা আছে। তবে ...!!! ইস্ এই চোখের পাতা খোল।

একেবারে স্কুল জীবনের কথা। মাথায় তেল দিলে মাথা ভালো থাকে। মা বলতেন-
: মাথা ভালো রাখতে হলে মাথায় তেল দিতে হয়।

প্রথম দিকে মাথা ভালো রাখার জন্য এমন তেল মা দিয়ে দিতো যে দেখে মনে হতো তেলের ড্রাম থেকে চুবিয়ে আনা হয়েছে। দু’দিকের চিপ দিয়ে চুয়ে চুয়ে পড়তো তেল। সে এক বিরক্তিকর ব্যাপার। তা অবশ্য অনেক পরের উপলব্ধি। তাই মাকে নিষেধ করা হয়। কিন্তু কে শোনে কার কথা। সন্তানের ভালো মাথা বানানোর চিন্তায় তার ঘুম হারাম। তাই ছেলে ঘুমিয়ে পড়লেই চলতো তৈল্য চর্চা। কত দিন ঘটেছে এই ঘটনা। মাথায় তেল দেয়ার সাথে সাথে এমন মমতায় চুলে বিলি কাটতো যে চোখের পাতা খোলার জো ছিল না। প্রতিবাদতো দুরে কথা। দু’ একদিনতো ছেলের হাতে ধরা পড়ায় বিব্রতকর অবস্থা।
: মা তুমি কেন আমার মাথায় তেল দিলে।
মা তেলের বাটি হাতে নিয়ে দ্রুত সরে পড়তেন আর বলতেন-
: তোর ভালোর জন্যইতো...তোর ভালোর জন্যই...
: আমার ভালো আমি বুঝবো। তুমি আর কখনও এটি করবে না।
: আমি তোর মা- তোর ভালো আমি ছাড়া আর কে বোঝে বাবা!

আজ মনে হয় কত সত্যি কথা মায়েরা বলেন।
আজ অনেকদিন পর.. কে কে চুলে বিলি কাটে। অল্প আবছা আবছা বোঝা যায়, খুব ছোট একটি হাত। আপন মনে বিলি কাটছে। এবার মোটামুটি স্পষ্ট। এ হাত! একটি ছোট হাত। হ্যা আর কোন দ্বিধা নেই, এই হাত অর্চির হাত। সে বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গুন গুন করে গান গাচ্ছে। গানের কথাগুলোও এখন শোনা যাচ্ছে। -“মায়ের কোলে দুলে দুলে/আয়রে ঘুম হায়/ঘুম পাড়ানি মাসি পিসি/গেলোরে কোথায়”।

ঘুম ভেঙ্গে গেলেও মুখে কোন কথা নেই। মেয়ের কণ্ঠ শুনতে শুনতেই মায়ের মুখ ভেসে উঠলো চোখের সামনে। নিজের অজান্তেই বেরিয়ে এলো-একটি শব্দ
: মা...।
অর্চি বলে উঠলো-
: জি বাবা। কি হলো বাবা।
তারপর আবার চুপচাপ।

মামবি# প্রজাপাড়া#পীরগঞ্জ-রংপুর।
১৩.০৭.১২# দুপুর-১:৪৪
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×