আবারও আওয়ামী- বিএনপির পরাজায়
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারায়ঞ্জের পর কুমিল্লা। আবারও হার দুই প্রধান দলের।
কুমিল্লায় নিশ্চিত ভাবেই আওয়ামীলীগ হেরে গেল। বেশ কদিন আগে থেকেই কুমিল্লা শহরের মানুষের মুখে মুখেই ফিরছিল আফাজল খান নিশ্চিত ভাবে হারছে। আসলে তিনি যে হারবেন- এটা এক রকম প্রত্যাশিতই ছিল। এরকম একজন বিখ্যাত সন্ত্রাসী জিতবেন- লীগের একজন পাগলেরও সে বিশ্বাস থাকা উচিত ছিল না। আমি জানি না- তাদের দলনেত্রী কাদের পরামর্শের উপর নির্ভর করেন। নাকি তিনি বিশ্বাস করেন- তার দল এমন পপুলার যে কলাগাছকে প্রার্থী করলেও জিতবে?
নারায়ণগঞ্জ আর কুমিল্লা থেকে কি আওয়ামী লীগ কিছু শিক্ষা নেবে?
বিএনপির অবস্থা তথৈবচ। তারা ইভিএমে আস্থা নেই- তাই নির্বাচন বর্জন করেছে। অথচ মূর্খ অশিক্ষিত মানুষেরা দিব্যি ইভিএম ভোট করে এল। বি এন পির ঝানু পলিটিশিয়ানের চাইতে দরীদ্র কৃষক এখন অনেক বেশী ডিজিটাল।
ধরে নেয়া যায় বিএনপির সমর্থকেরা তাদের দলের মতামতের প্রতি আস্থা রেখে ভোট কেন্দ্রে যায় নি। বি এন পি ইচ্ছে করলে নির্বাচন কমিশন থেকে জেনে নিতে পারে- কতজন ভোট দেয় নি। কেননা সে কয়জনই তাদের সমর্থক।
তবে কি দুটি দলই জনবিচ্ছিন্ন হয়ে গেছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন