সবচেয়ে দরিদ্র রাষ্ট্রপতি : (আমাদের দেশে যদি এমন পেতাম!!!!!!!!!!!!!!!!!!!
০৩ রা নভেম্বর, ২০১২ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লাতিন আমেরিকার দেশ উরুগুয়ের প্রেসিডেন্ট জোসে মুজিকা। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট তিনি।এই মানবতাবাদী রাষ্ট্রপ্রধান জীবনে যা আয় করেছেন আক্ষরিক অর্থে তার সবটাই তিনি দান করেছেন দেশের দুস্থ মানুষের কল্যাণের জন্য। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যেখানে নিজের সম্পদ গোছানোয় ব্যস্ত, সেখানে মুজিকার সম্পদ বলতে আছে শুধু একটি গাড়ি। আমাদের দেশের একজন সাধারণ সংসদ সদস্যের যেখানে কোটি টাকা মূল্যের গাড়ি থাকে, সেখানে উরুগুয়ের এই প্রেসিডেন্ট চলাচল করেন ১৯৮৭ সালের ভিডবি্লউ বিটেল মডেলের গাড়িতে। এ ধরনের গাড়ি আজ থেকে ৩০ বছর আগে আমাদের দেশ থেকে উঠে গেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি খরচ হবে বলে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত সরকারি বাড়ি বা গাড়ি, কোনোটাই ব্যবহার করেন না মুজিকা।
অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মতো নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে চলাফেরা করেন না মুজিকা। আর দশজন সাধারণ নাগরিকের মতো রাস্তায় বের হন। ট্রাফিক সিগন্যাল পড়লে থেমে যান। অপেক্ষা করেন সবুজ বাতি জ্বলার।
প্রেসিডেন্ট হিসেবে জোসে মুজিকা প্রতি মাসে বেতন পান ১০ লাখ ২০ হাজার টাকা (১২ হাজার ৫০০ ডলার)। সেখান থেকে মাত্র ১ লাখ টাকার মতো (১ হাজার ২৫০ ডলার) রেখে, বাকি টাকাটা দুস্থদের মধ্যে বিলিয়ে দেন তিনি। এ ব্যাপারে এক স্প্যানিশ টিভি চ্যানেলে প্রশ্ন করা হলে মুজিকা বলেন, 'এই টাকায় বেশ ভালো আছি। আসলে আমাকে এর মধ্যেই ভালো থাকতে হয়। কারণ অসংখ্য উরুগুইয়ান আমার চেয়ে খারাপ অবস্থায় আমার আশপাশেই বাস করে।'
তথ্য সুত্্র ----সমকাল , আজ শনিবার (পাতা- ২৪)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪

আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর...
...বাকিটুকু পড়ুন
সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র...
...বাকিটুকু পড়ুন
হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫

মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ...
...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।...
...বাকিটুকু পড়ুন