somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুসরণ করে ফেসবুক :-/ !!!!!!!!!!!!!!!!!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেটের কল্যানে ফেসবুকের জোয়ার সর্বত্র। তবে এ সামাজিক যোগাযোগ সাইটে মানুষের আগমন বাড়ার সাথে সাথে বাড়ছে অনলাইনে বিব্রত হওয়া ঘটনা। তবে কিছু আগাম ব্যবস্থা নিয়ে রাখলে এ ধরণের সমস্যাকে সহজেই পাশ কাটানো যায়।


অনুসরণ করে ফেসবুক: গত বছর এক খবর দারুনভাবে মর্মাহত করেছিলো ফেসবুক ব্যবহারকারিদের। লগ-আউট করে দেওয়ার পরও ফেসবুক তার ব্যবহারকারিদের অনুসরণ করতে থাকবে। এতে করে আপনি ফেসবুকের বাইরে কি করছেন না করছেন সবকিছুই জেনে যাচ্ছে ফেসবুক। আর কিছুদিন আগে ফেসবুক তার ব্যবহারকারিদের তথ্য বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানের কাছে টাকার বিনিময়ে বিক্রির ঘোষণা দিয়েছে। যা সবচেয়ে উদ্বেগের কারন হয়ে দেখা দিতে পারে। কেননা আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেমন- ইমেইল আইডির পাসওয়ার্ড কিংবা ক্রেডিট কার্ডেও নাম্বারের মতো স্পর্শকাতর তথ্যগুলো চলে যেতে পারে কোনো দুষ্কৃতিকারির হাতে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ব্রাউজার এক্সটেনশন। গুগলক্রোম ব্যবহারকারিরা গুগলক্রোম অথবা গুগলক্রোম২ ঠিকানা থেকে যে কোনো একটি এক্সটেনশনটি যোগ করে নিতে পারেন। অন্যদিকে মজিলা ফায়ারফক্স ব্যবহারকারিরা মজিলা ফায়ার-ফক্স এড-অনটি সচল করে নিয়ে ফেসবুকের ট্রাকিং থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারবেন।


বিরক্তিকর ট্যাগ এড়িয়ে চলা: বর্তমান সময়ে ফেসবুকের সবচেয়ে বিরক্তির ট্যাগ অপশন। নেতিবাচক অথবা ভালো কোনো ছবিতে হরহামেশা ট্যাগিং এড়ানোর জন্য আপনাকে যেতে হবে Privacy Settings অপশনে। এরপর Timeline and Tagging এ ক্লিক করতে হবে। ডানপাশের ঘরে How can I manage tags people add and tagging suggestions? অপশনে তিনটি সাব-অপশন দেখো যাবে। এগুলোর প্রতিটি পাশের Edit অপশন থেকে আপনার মতো করে ট্যাগ অপশনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।


অ্যাপস ধাঁধায় না পড়া: ফেসবুক হোমপেইজে বিজ্ঞাপন প্রদর্শন অনেকটা চেইন অব কমান্ডের মতো কাজ করে। যখনই আপনি কোনো একটি পেইজে লাইক করবেন অথবা কোনো গোপনীয় অ্যাপ্লিকেশন চালু করবেন সেগুলো আপনার বন্ধু তালিকার সবার হোমপেইজে প্রদর্শিত হবে। যা অনেক সময় আপনার জন্য বিব্রতকর পরিস্থিতির কারণ হয়ে দাড়াতে পারে। সমাধান খুজতে আপনাকে যেতে হবে Privacy Settings অপশনে। বামপাশের Adverts অপশনে ক্লিক করলে Third Party Sites এবং Ads & Friends এ দুটো অপশন প্রদর্শিত হবে। প্রতিটির ডানপাশেই Edit অপশন পাওয়া যাবে। Edit এ ক্লিক করে Only my friends এবং No one অপশন থেকে No one চিহ্নিত করে Save Changes এ ক্লিক করতে হবে।

বি:দ্র: ভালো লাগলে অবশ্যই জানাবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×