শীর্ষস্থান খুইয়েছে অ্যাপল
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজার মূলধনের হিসেবে শীর্ষস্থান খুইয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বর্তমান শেয়ার মূল্যের হিসেবে অ্যাপলের মূলধনের পরিমাণ ৩৭ হাজার ৮০০ কোটি ডলার। অন্যদিকে ৩৮ হাজার ৫০০ কোটি ডলার মূলধন নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সবচেয়ে বড় তেল-গ্যাস কোম্পানি এক্সন মোবিল।

দেড় বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, আইফোন এবং আইপ্যাডের চাহিদা যাওয়ায় অ্যাপলের শেয়ার বাজার ক্রমে নিম্নগামী হচ্ছে। গত সেপ্টেম্বরে আইফোন৫ ছাড়ার সময় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৭০৫.০৭ ডলার। তবে ২০১১ সালের ডিসেম্বরের পর থেকে এই প্রথম শেয়ারের দাম নেমে এসেছে চারশত [৪০২.৮০] ডলারের ঘরে। বাজার বিশ্লেষক পিটার মিশেকের মতে, অ্যাপল ইতিহাসের সবচেয়ে বড় মূল্যহ্রাস ঘটেছে গত বছরের এপ্রিল-জুন মাসে।

বিগত তিন বছর যাবৎ মার্চ-এপ্রিলে আইপ্যাড ছাড়া হলেও শেষ দিকে প্রথম চতুর্ভাগের পরিবর্তে কিছুটা দেরিতে আইপ্যাড মিনি অবুমক্ত করা হয়। অ্যাপলের সাবেক নির্বাহী স্টিভ জবসের মৃত্যুর পর অনেক বিনিয়োগকারী অ্যাপল থেকে সরে যেতে শুরু করে। আইফোন এবং আইপ্যাডের চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান সাইরাস লজিকের মতে, ক্রেতাদের নতুন পণ্যের প্রতি ঝোঁক বৃদ্ধি পাওয়া অ্যাপল বাজারে মন্দাভাবের জন্য দায়ী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন