১
অপেশাদার ভঙ্গিতে আমি হাতড়ে চলি
অন্ধকার অনুভূতির গহীনে
নারীর কোমল বুকে ডুব দিয়ে নিতে চাই
শেষ উত্তাপটুকু হিম হয়ে আসা দেহের পরতে।
২
শীতের রাতে কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকা কুকুরে সাথে
নিজের কী ব্যবধান, তারই সন্ধান চলে নিয়ত
একটু উত্তাপের খোঁজে পথশিশুদের প্রজ্জ্বলিত কুণ্ডের
চারিপাশে ঘুরপাক খেতে খেতে ডেকে উঠি যেন।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



