somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্পৃশ্য কিছু আবেগ

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছেলে প্রতিদিন রাস্তার পাশে দাড়িয়ে থাকত আর এক নজরে তাকিয়ে থেকে একটা মেয়েকে দেখতো। কিন্তু মেয়েটা তাকে পাত্তা দিত না । একবছর পরে মেয়েটা হঠাত্ছে লেটার দিকে একবার তাকিয়ে তাকালো আর দেখতে পেল চোখের নিচে একটা কালো দাগ পরে গেছে । আর চেহারায় একটা রোগা রোগা ভাব। ঐদিন
রাতে মেয়টার চোখে ঘুম আসলো না সারারাত শুধু এই ভেবেছিল যে ছেলেটা আমাকে এত ভালবাসে যে চেহারায় রোগা ভাব ধরে গেছে তবুও আমায় ভূলতে পারছে না বারে বারে প্রতিদিন ছুটে আসছে? এ কি আমি সত্যি দেখছি নাকি কল্পনা? যদি সত্যি হয় তবে কি করব এখন আমি? যে আমাকে এত ভালবাসে তাকে কি করে কষ্ট দেব আমি?

তারপর মেয়টা রাতের ঘুম হারাম করে ছেলেটাকে ভালবাসতে লাগলো ।
পরদিন মেয়েটা যখন বুকভরা ভালবাসা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তখন ছেলেটার
দিকে দূর থেকে তাকাতে লাগল যখন ছেলেটা মেয়টার চোখের দিকে তাকালো তখন
মেয়েটা মিস্টি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিল আমি তোমায় ভালবাসি। কিন্তু ছেলেটা একটুও হাসলো না বরং ছেলেটার চোখ থেকে ঝর্নার মতো পানি ঝড়তে লাগলো
তখন মেয়েটা ভাবল এ হয়তো সুখেরকান্না তাই আবার চোখের ইশারায় বুঝিয়ে দিল
তোমাকে আমি আর কাঁদতে দেব না।

পরদিন মেয়েটা রাস্তা দিয়ে আসছে আর দূর থেকে উঁকি দিয়ে ছেলেটাকে দেখার চেষ্টা করছে কিন্তু দেখতে পেল না । তখন মেয়েটার খুব রাগ হলো । এভাবে আরো একদিন কেটে গেল মেয়েটা অনেক কষ্ট

পেতে লাগল। ৩য় দিন মেয়েটা রাস্তা দিয়ে আসছে আর সেই যায়গায় তাকিয়ে আছে ছেলেটি আগের মতো তার অপেক্ষায় আছে কি না দেখতে। কিন্তু দেখতে পেল না । তখন মেয়েটা সেই যায়গায় গিয়ে দাড়ালো যেখানে দাড়িয়ে ছেলেটাতাকে দেখতো। তখন একাকিত্ব মেয়েটার চোখে এক বিন্দু অশ্রু এনে দিল । গাল বেয়ে এক ফোটা চোখের পানি টপ করে নিচে পড়লো তখন মেয়েটা নিচের দিকে তাকিয়ে দেখল তার

একফোটা অশ্রুভেজা একটা কাগজ আর তাতে যেন কিছু লেখা আছে।
তখন
মেয়েটা চিঠিটা উঠিয়ে পড়তে লাগল

আমি তোমার ঠোটের হাসি দেখে বুঝে গেছি তুমি আমায় ভালবেসে ফেলেছো। আমি তোমার চোখের ইশারায় বুঝে গেছি তুমি আর আমায় কাঁদতে দেবে না। সেদিনের
কান্নাটা অনেক সুখেরছিল যে তুমি আমায় একমুহুর্তের জন্যে হলেও মন উজার করে ভালবেসেছো। আবার এই ভেবে কেঁদেছি যে আমি তোমায় হাতের কাছে পেয়েও ছুঁতে পারলাম না।
কিন্তু যে আমাকে এত ভালবাসে যে আমার চোখের কান্না মুছে দিয়েছে তাকে ২ দিনের জন্য কিভাবে সারা জীবন কষ্ট দেবো? তাই আর ২ দিনের জন্যে আর আমার প্রতি তোমার আবেগ বাড়াতে আসিনি। কারন তুমি আমাকে যত ভালবাসবে তত কাঁদবে তাই চেয়েছি তোমার কান্নাটা কমাতে জানি সব শুনে প্রশ্ন করবে কেনএত
কথা বলছি?
তুমিই বলো তুমি কি কাঁদতে না যদি শুনতে আমার ক্যান্সার হয়েছে?
তুমি কি কাঁদতে না যদি আমায় ভালবাসার ২ দিন পরে তোমাকে ফেলে এই দুনিয়া ছেড়ে চলে যেতাম? সত্যি তুমি অনেক দেরি করে ফেলেছ । ডাক্তার বলেছে তুমিই
নাকি আমায় আগলে ধরে রাখতে পারতে কোথাও যেতে দিতে না। যদি আমায় প্রথমে ভালবাসতে। সত্যি তুমি অনেক দেরি করে ফেলেছ। কষ্ট পেও না হয়তো এপারে আমরা এক হতে পারিনি। আমার ভালবাসা নিয়ে বেঁচে থেকো তবে নিশ্চই ওপারে দিয়ে আবার আমরা এক হতে পারব। ভাল থেকো ।

ইতি
তোমার
আলো যাকে ছুতে গিয়ে হারিয়ে ফেলেছো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×