somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লঞ্চ চলাচল, যত দোষ নন্দ ঘোষ!!

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লঞ্চ -এ উঠিনা অনেকদিন। একসময় যখন লঞ্চ -এ উঠতাম তখন দেখতাম সদরঘাটে লাইনদিয়ে দাড়িয়ে থাকত অনেকগুলো লঞ্চ। লঞ্চ -এ চড়াটা খুব মজার। পরন্ত দুপুরে লঞ্চ -এর ছাদে দাড়িয়ে নদীর পারের প্রকৃতি দেখার মজা আর কিসে আছে? নদীর ঠান্ডা বাতাস সাথে গরম চা আর চারদিকে বাংলার অপরূপ রূপ! যখন আমি লঞ্চ -এ উঠতাম তখনো ক্যামেরাসহ মোবাইলের প্রচলন হয়নি, থাকলে (যদিও আমি এখনো ক্যামেরা বিহীন মোবাইল ব্যবহার করি ) সেসময়ের কিছু ছবি দিতে পারতাম।

তখনকার তুলনায় এখন যাত্রী সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু কমেছে লঞ্চ -এর সংখ্যা। কারন একসময়ের মহান ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন রোটেশন প্রথা নামে একটি নিয়ম চালু করেছিলেন যার ফলে প্রতিদিন উভয় প্রান্ত থেকে তিনটি লঞ্চ চলাচল করে। তখন এ নিয়ে কিছুটা কথা হলেও তখনকার যুবরাজের ভয়ে এ নিয়ে বেশী উচ্চবাচ্য হয়নি। এটি নিয়ে অনেক লেখালেখি হয় যুবরাজের সম্রাজ্যের পতনের পর। সেই যুবরাজ এখন নেই, সেই মহান ব্যবসায়ীও এখন সিনে নেই তারপর আছে তার নিয়ম আছে আরেক যুবরাজ।

আমাদের দেশে প্রায় ১০০টি লঞ্চ রয়েছে (সংখ্যাটি আনুমানিক)। যার ৫০টির নাম আমি নিজেই জানি যেমনঃ সাগর, সুরভী, কীর্তনখোলা, দ্বীপরাজ, পারাবত এদের প্রতিটি কোম্পানীর ১০টির বেশী লঞ্চ রয়েছে।
এ অবস্থায় প্রতিদিন তিনটি করে লঞ্চ চালানো কতটা যুক্তিযুক্ত? যেখানে যাত্রী রয়েছে অনেক। এবার ঈদে লঞ্চর অভাবে অনেকেই সময়মত ঢাকায় ফিরতে পারেননি, অনেকে জীবনের ঝুকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ফিরেছেন, অনেকে অগ্রীম কেবিনের টিকিট কেটেও কেবিন পাননি, ইত্যাদি হাজারো সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারন যাত্রীগন। তারচেয়েও একটি গুরুত্বপূর্ন ব্যাপার হচ্ছে, যে মানুষটি প্রয়োজনের কথা বিবেচনা করে ঝুকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ উঠছেন তিনিযে শুধুমাত্র নিজের জীবনের ঝুকি নিচ্ছেন তাই নয় তার কারন লঞ্চের সবার জীবন ঝুকির মধ্যে পড়ছে। আর বড় দুঃখের বিষয় হচ্ছে, দেশে পর্যাপ্ত লঞ্চ থাকার পরও মানুষকে কস্ট করে কম লঞ্চ অধিক যাত্রী হয়ে যেতে হচ্ছে।

দেশের হাজার হাজার জনগনের কথা চিন্তা না করে শুধুমাত্র ব্যবসায়ীদের বেশী লাভের জন্য সৃষ্টি হয়েছিল এই রোটেশন প্রথা, যে করেছিলেন সেই মামুন বা যুবরাজ কেউই এখন নেই তারপরও এই প্রথা কেন এখনো রয়েছে। তখন বলা হয়েছিল সব যুবরাজের দোষ কিন্তু এখন?

আমরা আশা করব সাধারন যাত্রীদের কথা বিবেচনা করে এসব আজে বাজে নিয়ম ত্যাগ করে সরকার যাত্রীসেবার মান বৃদ্ধি করতে সচেষ্ট হবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×