somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাকাত ও যাকাতের শাড়ি-লু্ঙ্গি

০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজা এলেই পত্রিকায় এ্যাড দেখি- "যাকাতের শাড়ি-লু্ঙ্গি পাওয়া যায়।"
মাঝে মাঝে বিভিন্ন দোকানের সামনে লেখা দেখি "যাকাতের শাড়ি-লু্ঙ্গি পাওয়া যায়।" সেদিন পথ চলতে চলতে একটি ব্যানার দেখলাম "এখানে নরসিংদিতে তৈরী যাকাতের শাড়ি-লু্ঙ্গি পাওয়া যায়।"


ইসলাম ধর্মের পাচটি স্তম্ভের একটি যাকাত, যা শুধুমাত্র যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ করা হয়েছে। আমাদের দেশে অনেকেই যাকাত দেন আবার সামর্থ্য থাকা স্বত্বেও অনেকে দেন না। তবে যারা যাকাত দেন তার বেশীরভাগ মানুষই যাকাত হিসেবে শাড়ি-লু্ঙ্গি দেন। তাও আবার ঘোষনা দিয়ে দেন যাতে অনেক লোক আসে এবং প্রদানকারীর নাম হয়।
এসব শাড়ি-লু্ঙ্গি নিতে এসে ভীড়ের চাপে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে।

যাকাতের সাথে আমরা শাড়ি-লু্ঙ্গিকে এমনভাবে একসাথ করে ফেলেছি যেন শাড়ি-লু্ঙ্গি ছাড়া যাকাত হয় না। একটা শাড়ি বা লু্ঙ্গি একজন কয় বছর ব্যবহার করতে পারে। বড়জোর ২ বছর (যাকাতের কাপড় হিসেবে যা দেয়া হয় তা এমনই মান সম্পন্ন যে ১ বছরও টিকে না)।

কিন্তু আসলে কি তাই। যাকাত হচ্ছে ধনীর সম্পদের উপর গরীবের অধীকার। অর্থনীতিতে যাকাতের গুরুত্ব অপরীসীম । যাকাত মানেই শাড়ি-লু্ঙ্গি নয়। যাকাত এমন হওয়া উচিৎ যা যাকাত গ্রহীতার দীর্ঘদিন কাজে লাগবে। যেমনঃ একজন গরীব শিক্ষার্থীকে বই কিনে দেয়া, জাল হীন জেলেকে জাল দেয়া, গরীব কৃষককে গরু ও লাঙল দেয়া, একজন রিক্সা চালকে (যে ভাড়ায় রিক্সা চালায়) রিক্সা কিনে দেয়া, একজন ইলেক্ট্রিক মিস্ত্রী যার যন্ত্রপাতি নেই তাকে যন্ত্রপাতি (প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার ইত্যাদি) কিনে দেয়া অথবা এমন পরিমান নগদ টাকা দেয়া যা দিয়ে সে কিছু করে খেতে পারে। অথচ আমরা শাড়ি-লু্ঙ্গি দিয়ে মনে করি যাকাত দিচ্ছি।


আবার অনেক মনুষকে যাকাত দিতে হবে এমন কোন আইনতো নেই। আমরা ১০০০ মানুষকে শাড়ি-লু্ঙ্গি না দিয়ে ১০ জনকে এমন কিছু দিতে পারি যা প্রকৃত অর্থ তাদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হতে পারে।

আবার অনেকে যাকাত দেন না (এমনকি তার উপর যাকত দেয়া ফরজ হয়েছে তা জানেনও না)। একথা এজন্য বলছি কারন হিসেব করে দেখলাম যে আমার যাকত দেয়া প্রয়োজন। নিজেকে আমি কখনো বিত্তবানতো বলতেই পারি না বড় জোর সচ্ছল বলতেও কষ্ট হয়ে যায়। তার পরও আমার যাকাত দেয়া প্রয়োজন। তাহলে দেখা যাচ্ছে হিসেব মত যাকাত দিলে ঢাকা শহরের প্রায় ৭০% চাকুরীজীবি ও ব্যবসায়ীদের যাকাত দেয়া উচিৎ। কিন্তু আসলে তারা যাকাত দেয় কি?


বিত্তবানদের প্রতি আমি আহবান করব, আসুন আমরা শাড়ি-লু্ঙ্গি না দিয়ে যাকাত হিসেবে এমন কিছু দেই যা একজন বেকার বা সল্প আয়ের মানুষের ভাগ্য পরিবর্তনে সাহায্য করতে পারে। আমরা প্রত্যেকে যদি অন্তত একটি মানুষের দিন বদলের চেষ্টা চালাই তাহলেই একসময় দেখা যাবে যে আমরা সবাই মিলে আমাদের দেশের অনেক দরিদ্র লোকের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হতে পেরেছি।

(এটি রিপোস্ট)
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৩১
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×