somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লকডাউন এবং কোয়ারেন্টাইন নাটক

১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লকডাউন! এই লকডাউন করে কয়দিন রাখা যাবে? এক সপ্তাহ? দুই সপ্তাহ? তারপর ? একদিন লকডাউন তুলে নিতে হবে। তারপর কি হবে? করোনা কি আমাদেরকে ছেড়ে যাবে?
ধারনা করা হয় গতবছর ২০২০ সালে করোনা ছড়িয়েছিল ইতালী ফেরত যাত্রীদের মাধ্যমে। করোনার উৎপত্তিস্থল চীন থেকে যারা এসেছিল তারা কোয়ারেন্টাইন মেনেছিল কিন্তু ইতালী থেকে আসা লোকজন কোন কোয়ারেন্টাইন মানেনি। অথচ গত বছর ২৭শে মার্চ থেকে লকডাউন না দিয়ে যদি মার্চএর শুরু থেকেই বিদেশী ফ্লাইট বন্ধ করতো অথবা সকল বিদেশ ফেরত যাত্রিদেরকে কঠিন কোয়ারেন্টাইন মানতে বাধ্য করা যেত তাহলে হয়ত করোনা এত ছড়াতো না।
এবছর করোনার নতুন স্ট্রেইন এসেছে যুক্তরাজ্য ও দক্ষিন আফ্রিকা থেকে। এবছর যখন সব দেশ যুক্তরাজ্য ও দক্ষিন আফ্রিকার সথে ফ্লাইট বন্ধ করেছে তখনো আমরা বসে বসে ভেবেছি: " দেখি না কি হয়?" ফলাফল যা হবার তাই হচ্ছে।

কোয়ারেন্টাইন! এই শব্দটা আমাদের দেশে এসে এক নাটকে পরিনত হয়েছে। কারো কাছে এটি একটি বিভিষিকা, কারো কাছে এটি নতুন ইনকামের উপায়। আমাদের দেশে কোয়ারেন্টাইনে থেকে বিয়ের অনুষ্ঠান হয়, কোয়ারেন্টাইনে থেকে মানুষ ঘুরে বেড়ায়। অথচ চাইলেই কোয়ারেন্টাইনের সুন্দর একটি নীতিমালা করা যেতো।
ধরুন একটা মানুষ বিদেশ থেকে বাংলাদেশে আসবে, সে জানে না তাকে কোয়ারেন্টাইন করতে হবে কি না? করতে হলে কোথায় করতে হবে? বাসায় নাকি হোটেলে? এর জন্য কোন হোটেল নির্দিষ্ট করে দেয়া আছে কি?
জানলে হয়তো সে আগে থেকে পছন্দনীয় হোটেল বুকিং করে আসতে পারতো। সেক্ষেত্রে ইতালী ফেরত যাত্রীদের হজ্বক্যাম্পের মত বিড়ম্বনা হতো না। বিশ্বের বিভিন্ন দেশে হোটেলগুলো সরকার থেকে অনুমোদন নিয়ে কোয়ারন্টাইন প্যাকেজ দিচ্ছে। অথচ আমাদের দেশে চলছে টাকা নিয়ে কোয়ারেন্টাইনে পাঠাবে নাকি ছেড়ে দিবে তার হিসেব। যুক্তরাজ্যের সরকারী ওয়েবসাইটে কোয়ারেন্টাইন সম্পর্কিত হোটলের রেটসহ ডিটেইল দেয়া আছে।
https://www.gov.uk/guidance/booking-and-staying-in-a-quarantine-hotel-when-you-arrive-in-england

আর আমরা বিশ্বের একমাত্র ডিজিটাল দেশ হয়ে সব চালাচ্ছি প্রাগঐতিহাসিক নিয়মে। পর্যটন বন্ধ থাকলেও বিশ্বের বিভিন্ন হোটেল কোরায়েন্টাইন প্যাকেজ চালু করে ব্যবসা চালিয়ে নিচ্ছে।
কোয়ারেন্টাইন প্যাকেজ লিখে গুগলে সার্চ করলেই দেখা যাবে।

অথচ আমাদের পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে। হোটেল কর্মীরা চাকরী হারাচ্ছে। হোটেল মালিকেরা দেউলিয়া হবার যোগার। অথচ এই হোটেলগুলোয় স্বাস্থবিধি মেনে কোয়ারেন্টাইন প্যাকেজ শুরু করা যেত।

নিম্নলিখিত নিয়ম মেনে হোটেলে কোয়ারেন্টাইন প্যাকেজ চালু করা যেতে পারে:
১। প্রতিটি হোটেলে একজন নার্স বা প্যারামেডিক থাকবে।
২। প্রতি ১০ টি হোটেলের জন্য ২ জন ডাক্তার থাকবে যারা প্রতিদিন সবার খোজ খবর নিবে।
৩। প্রতিটি রুমে বই, টিভি, নেট ইত্যাদি সুবিধা থাকবে।
৪। স্বাস্থবিধি মেনে রুম সার্ভিসের মাধ্যমে খাবার রুমের দরজায় রেখে যাওয়া হবে।
৫। হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীদেরকে স্বাস্থবিধি মেনে গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলে নিতে হবে।
৬। কোয়ারেন্টাইন শেষ হবার পর সরকারী ডাক্তার সবাইকে পরীক্ষা করে ছাড়পত্র দিবে।

এই কাজে আমাদের কক্সবাজারের হোটেলগুলো কাজে লাগানো যায়। যাদের টাকা আছে তারা বিদেশ থেকে ফিরে বিমানে করে কক্সবাজার যেয়ে সিভিউ হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইন করে তারপর বাড়ি ফিরবে।


আমার মনে হয় এই নিয়মগুলো মানলে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রন করা সম্ভব হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×