somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ মেঘনার স্রোতধারা ও……………

২২ শে মে, ২০১৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

…..এক দৃষ্টি তে তাকিয়ে রইলাম.. নাহ।আমার চিনতে কোন ভুল হচ্ছে না।মুখ দাঁড়ি গোঁফে ভর্তি থাকলেও চেহারায় তেমন কোন পরিবর্তন আসে নি। এটা রাতুল না হয়ে যায় না।বেডে ঘুমিয়ে আছে ও।



‘দেখ, রাতুল তুই যত কথাই বলিস ইভা মেয়েটা কে কিন্তু আমার মোটেও ভালো মনে হয় না। সে দিন ও ওকে আমি দেখলাম রাজিবের সাথে হেসে হেসে কেমন করে যেন কথা বলছে।’আমি রাতুল কে এ কথা বলতেই ওর চোখ মুখ শক্ত হয়ে গেল ।ও বললো ‘একটা মেয়ে তো একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেই পারে।এতে দোষের কী আছে। শুরু থেকেই দেখছি ইভা কে তুই দেখতে পারিস না।কী করেছে ও তোর।আমি কিছু বলতে গেলেই ও আমাকে থামিয়ে দিয়ে বললো ‘খবরদার, তোর মুখে যেন ইভা সম্পর্কে খারাপ কোন কথা না শুনি।ওর সম্পর্কে খারাপ কোন বদনাম আমি সহ্য করবো না।’ ও চোখ লাল করে বলল, ‘আসলে ইভার মত সুন্দরী মেয়ের কাছে পাত্তা না পেলে অনেকে বানিয়ে বানিয়ে অনেক কথা বলে।’ রাতুলের এ কথায় আমার বুকে যেন আগুন ধরে গেল।ছি ছি রাতুল সামান্য একটা বাজে মেয়ের জন্যে তুই আমাকে এতো বড় কথা বললি।‘হা বললাম।তোর সম্পর্কে আমার সব জানা হয়ে গেছে।’এ কথা শুনে আমি আর মেজাজ ঠিক রাখতে পারলাম না।ওকে মারার জন্যে এগিয়ে আসলাম।রাতুলও এগিয়ে আসল।হঠাৎ মাঝখানে মিনহাজ এসে আমাদের দুই জনকে আলাদা করা দিল।এভাবেই আমাদের ১২ বছরের বন্ধুত্বের অবসান ঘটলো।এর এক মাস পরেই ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিল। ভার্সিটির সমাবর্তনের দিনেও আমরা একে অন্যের দিকে তাকালাম না।

হঠাৎ ডাক্তার এর আগমনে পাঁচ বছর আগের অতীত থেকে বর্তমানে ফিরে আসলাম।আমাকে ডেকে নিয়ে গেল তার কক্ষে।মেডিকেল রিপোর্ট সব চেক করে বললো ‘সব ঠিক আছে।আপনি উনাকে এইবার বাড়ী নিয়ে যেতে পারবেন।’কিছু দিন আগে অফিস থেকে বাড়ী ফিরতেই রাতুল হঠাৎ আমার গাড়ির সামনে এসে পরে আর ধাক্কায় ছিটকে রাস্তার এক পাশে পড়ে।আমি দ্রুত ওকে হাসপাতালে নিয়ে আসি। তাড়াহুড়োর মধ্যে তখন চেহারার দিকে লক্ষ করি নি।ডাক্তার বললো, ‘চলুন রাতুল সাহেবের কাছে যাওয়া যাক’। এতোদিন ওকে দেখতে আসলেও আমি ও জাগ্রত অবস্থায় ওর মুখোমুখি হই নি। ওর কেবিনে ঢুকতেই ওর সাথে চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে ওর চোখ বেয়ে পানি পড়তে লাগলো।আমি ও চোখের পানি ধরে রাখতে পারলাম না। গিয়ে ওকে জড়িয়ে ধরলাম।ডুকরে কেঁদে উঠলাম দুজনেই।
মেঘনার তীরে বসে আছি আমি আর রাতুল ।পাঁচ বছর আগে যেখানে বসতাম আমরা।ওর থেকেই পরে শুনলাম ইভার সাথে ওর রিলেশন ভার্সিটি থেকে বের হওয়ার পরে ছয় মাস স্থায়ী হয়েছিল।রাজিব কেই মেয়েটা বিয়ে করেছিল।এরপর থেকে রাতুল কেমন যেন হয়ে যায়।হঠাৎ করে পিছু থেকে কে যেন ধাক্কা মারলো আমাকে।সাথে সাথে পড়ে গেলাম নদীতে।পিছনে তাকিয়ে দেখলাম রাতুল মিটিমিটি হাসছে।আমি দ্রুত সাতঁরে উপরে উঠে ওকে ধরতে এগিয়ে গেলাম । ও দৌড়তে শুরু করলো।আমাদের সেই দুষ্টমি আবার শুরু হলো।মনে মনে বললাম মেঘনার স্রোতধারার মত আমাদের বন্ধুত্ব যেনো বাকি জীবন চলতে থাকে………………..

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৩১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×